শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

বাসের ধাক্কায় ময়মনসিংহে অটোরিক্সার পাঁচ যাত্রী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ময়মনসিংহের তারাকান্দায় বাসের ধাক্কায় সিএনজি অটোরিক্সার পাঁচ যাত্রী নিহত হয়েছেন।

এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩ জন। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তারা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন।

শুক্রবার বিকেল ৩টার দিকে উপজেলার কাকনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন সহকারী পুলিশ সুপার (এএসপি হালুয়াঘাট-ফুলপুর থানা সার্কেল) মো. আলমগীর হোসেন।

এএসপি আলমগীর জানান, ইমাম পরিবহনের যাত্রীবাহী বাসটি ঢাকা যাচ্ছিল। একই সময়ে ময়মনসিংহ থেকে হালুয়াঘাট যাচ্ছিল সিএনজিচালিত অটোরিকশাটি। কাকনী এলাকায় দুটি পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এত ঘটনাস্থলেই অটোরিকশার চালকসহ পাঁচজনের মৃত্যু হয়।

গুরুতর আহত একজন যাত্রীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশগুলো উদ্ধার করে তারাকান্দা থানায় নিয়ে আসা হয়েছে বলে জানান এএসপি আলমগীর।

আরো পড়ুন-  ইসরাইলি সৈন্যদের ফাঁকি দিয়ে ৩৬ ঘণ্টা ধানক্ষেতে লুকিয়ে বেঁচেছিল যে ফিলিস্তিনি কবির পরিবার