বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬ ।। ১২ চৈত্র ১৪৩২ ।। ৭ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
বেফাকে সানাবিয়ার ২৭ মেধাস্থানের ২৩টিই জামিআ রাব্বানিয়ায়, সাফল্যের রহস্য কী? জামিয়াতুল উস্তায শহীদুল্লাহ ফজলুল বারী রাহি. ঢাকায় ভর্তি ৭ ও ৮ শাওয়াল ‘নদওয়াতুল উলূম আশ-শরইয়্যাহ’য় ভর্তি শুরু আগামীকাল ‘স্বাধীনতাকে অর্থবহ করার জন্য রাষ্ট্রের পদ্ধতিগত সংস্কার জরুরী’ আল-হাইয়াতুল উলইয়া ও বেফাকে শীর্ষস্থান অর্জনকারী ‘ঢালকানগর মাদরাসা’র ভর্তি আগামীকাল ঢালকানগর মাদরাসার শাখা ‘জামিয়া আশরাফুল মাদারিস কমপ্লেক্স’-এ ভর্তি আগামীকাল মাদরাসাতুল মাদীনাহ বারিধারায় ভর্তি চলছে মাইজগাঁও দারুল উলূম ইসলামিয়া মাদরাসায় ভর্তি শনিবার, বিনা খরচে পড়াশোনার সুযোগ দৌলতদিয়ায় বাসডুবি, ৪০ জনের মতো প্রাণহানীর আশঙ্কা ‘স্বাধীনতার ৫৫ বছর পরও জনগণ বঞ্চিত, গণভোটের রায় বাস্তবায়ন করুন’

ছোট বাচ্চাদের নিয়ে মসজিদে যাওয়া; ইসলাম কী বলে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাওলাদার জহিরুল ইসলাম: অনেক সময় দেখা যায় বাবা তার আদরের ছোট বাচ্চাকে নিয়ে নামাজে আসেন।কখনো বাবা না চাইলেও ছোট বাচ্চারা জেদ করে চলে আসে বাবা পেছন পেছন। দেখা যায় একই মসজিদে কয়েকটি শিশু চলে এসেছে।

বাচ্চারা স্বভাবসুলভ দুষ্টুমি, ছুটোছুটি বা কান্নাকাটি করতে থাকে। এতে সাধারণ মুসল্লাীদের নামাজের একাগ্রতা নষ্ট হয়।   তো আসুন জেনে নিই এ ব্যাপারে  ইসলাম কী বলে।

ইসলামি শরিয়াহর বিধান বলে, ছােট বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আসার অনুমতি নেই। কেননা এর দ্বারা মসজিদের আদব ইহতেরাম নষ্ট হয় এবং যে নিয়ে এসেছে তার মন নামাজে স্থির থাকে না। খুশু-খুজু থাকে না। বরং বাচ্চার দিকেই মন থাকে।

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তােমরা মসজিদকে বাচ্চা ও পাগলদের থেকে রক্ষা কর। (ইবনে মাজাহ: হাদিস নং ৭৫০) বাচ্চার দ্বারা মসজিদ নাপাক হওয়ার আশংকা হলে এমন বাচ্চা নিয়ে আসা হারামপর্যায়ের গোনাহ হবে; অন্যথায় মাকরুহ।

তবে যদি বাচ্চা বুঝমান হয়, মসজিদের আদব-ইহতেরাম রক্ষা করে নামাজ পড়ে, এমন বাচ্চা নিয়ে এলে কোন অসুবিধা নেই। বরং বুঝমান শিশুদের নামাজে উৎসাহিত করতে ইসলাম নির্দেশ দিয়েছে।

সূত্র: ইবনে মাজাহ শরিফ: ৭৫০, রদ্দুল মুহতার: ১/৬৫৬, ফাতাওয়া। ৯/১২০, আল-বাহরুর রায়েক ২/৩৪, হাশিয়াতুত-তাহবি আলাদ্দুর: ১/২৭৭, আপকে মাসাইল আওর উনকা হল: ৩/২৭৬, মাসাইলে মাসাজিদ: ১৬৯।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ