বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

বৃহস্পতিবার প্রজ্ঞাপন না হলে রোববার থেকে ফের আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বৃহস্পতিবারের (১০ মে) মধ্যে কোটা বাতিলের প্রজ্ঞাপন জারি না হলে আগামী রবিবার (১৩ মে) থেকে ফের আন্দোলনে নামবে শিক্ষার্থীরা।

বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ কর্তৃক আয়োজিত মানববন্ধন থেকে বুধবার (০৯ মে) এ ঘোষণা দেয়া হয়।

টিএসসিতে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচি চলাকালে পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন এ ঘোষণা দেন।

এর আগে মঙ্গলবার বেলা ১১টায় মানববন্ধন কর্মসূচি ঘোষণা করে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম-আহ্বায়ক রাশেদ খান।

গত সোমবার (০৭ মে) মন্ত্রিপরিষদ বিভাগ সচিব মোহাম্মদ শফিউল আলম জানিয়েছিলেন, সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল বা সংস্কারের বিষয়ে কোনো অগ্রগতি নেই। তার এ বক্তব্যের পর মঙ্গলবার সংবাদ সম্মেলনের মাধ্যমে কর্মসূচি ঘোষণা করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতারা।

সরকারি চাকরিতে বিদ্যমান কোটা সংস্কারে দাবিতে বেশ কিছুদিন সারা দেশে আন্দোলন করে আসছিলেন শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীরা। এ ঘটনায় পুলিশ অনেককে গ্রেপ্তার করেছে। অনেকে আহত হয়েছেন।

১১ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা প্রথা তুলে দেয়া হবে বলে সংসদে ঘোষণা দেন। এরপরের দিন তারা আন্দোলন তুলে নেন।

কোটা সংস্কার: নারী আইনজীবীকে হুমকি, থানায় জিডি

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ