মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস ভারতে মুসলিম কিশোরীকে অপহরণ ও গণধর্ষণ, গ্রেফতার ২ গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

জুমার দিনে ইসরাইলের হামলা; গাজায় একদিনে নিহত ৩, আহত ৯৫৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ওমর ফাইয়ায

গতকাল শুক্রবার গাজা সীমান্তে ইসরাইলি বাহিনী গুলি করে তিন ফিলিস্তিনিকে হত্যা করেছে। আহত হয়েছে কমপক্ষে ৯৫০ জন ফিলিস্তিনি।
এর আগে জাতিসংঘ ফিলিস্তিনি বিক্ষোভকারীদের বিরুদ্ধে ইসরাইলের অতিরিক্ত সামরিক শক্তি ব্যবহার বন্ধ করার আহ্বান জানিয়েছিলো। কিন্তু ইসরাইল জাতিসংঘের আহ্বানকে পাত্তা দেয় নি।

আহতদের মধ্যে ১৭৮ জন জীবনঘাতি গুলির শিকার হয়েছে। অন্যরা রাবার বুলেট ও গ্যাস হামলায় আহত হয়েছে।

গতকাল হাজার হাজার মানুষ গাজা বিক্ষোভে টানা পঞ্চম সপ্তাহের মতো যোগ দেয়। ফিলিস্তিনিরা তাদের ঘর বাড়ি ফিরিয়ে দেওয়ার দাবি করছে যা ইসরাইলিরা ১৯৪৮ সনে দখল করে নিয়েছিলো।

গত ৩০ মার্চ থেকে শুরু হওয়া বিক্ষোভে এ পর্যন্ত ৪৫ জন নিহত ও ৬০০০ জনের বেশি ফিলিস্তিনি আহত হয়েছে। ইসরাইলের কেউ হতাহত হয় নি।

আল জাজিরার সাংবাদিক স্টিফেন ডাকার ঘটনাস্থল থেকে জানিয়েছেন, গতকাল বিক্ষোভকারীরা গত পাঁচ সপ্তাহের মধ্যে ইসরাইলি সীমান্তের সবচেয়ে কাছে চলে গিয়েছিলো। তখন ইসরালি বাহিনী বিক্ষোভকারীদের দিকে সরাসরি জীবনঘাতি গুলি ছোড়ে। এতগুলো মানুষকে হতাহত করে ইসরাইল সম্ভবত এই বার্তা দিতে চায় যে ফিলিস্তিনিদের তথাকথিত বাফার জোন থেকে দূরে থাকতে হবে।

আহতদের মধ্যে ১৮ জন চিকিৎসক ও সংবাদকর্মী রয়েছেন।

আল জাজিরা ইংলিশ থেকে ওমর ফাইয়াযের অনুবাদ

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ