বুধবার, ১১ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২২ রমজান ১৪৪৭

শিরোনাম :
নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য ‘দলীয় স্বার্থ বিবেচনায় স্থানীয় সরকার নির্বাচন পেছানো একটি ফ্যাসিবাদী প্রবণতা’ হবিগঞ্জ ইকরা শিশুদের যুদ্ধবিরোধী অভিনব প্রতিবাদ ঢাকা-১৩সহ ৫ আসনের ব্যালট হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের সরকার জাতিকে জুলাই গণঅভ্যুত্থান ভুলিয়ে দিতে চায়: আমিরে মজলিস ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি আহত দুবাই বিমানবন্দরে ড্রোন হামলা, বাংলাদেশিসহ আহত ৪  ‘একটি প্রাণবন্ত সংসদ চাই, আলোচনায় সব সমস্যার সমাধান’

গাজীপুরে মহানগর আমিরসহ ৪৫ জন জামায়াত নেতাকর্মী আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাজীপুর পুবাইল এলাকার একটি রিসোর্ট থেকে জামায়াতে ইসলামীর মহানগর আমির অধ্যক্ষ এসএম সানাউল্লাহসহ ৪৫জন শিবিরকর্মীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।তাদের বিরুদ্ধে পুলিশের নাশকতার অভিযোগ রয়েছে।

আজ সকালে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় ১৫টি পেট্রল বোমা, ৪টি ককটেল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে দুপুরে গাজীপুর পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ের আয়োজন করা হয়। ব্রিফিংয়ে পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ জানান, আজ সকাল সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল পূবাইলের স্বপ্নচূড়া পিকনিক স্পটে অভিযান চালায়।

এসময় সেখান থেকে জামায়াতের মহানগর আমির সানাউল্লাহসহ ৪৫ জনকে আটক করা হয়। অভিযানে তাদের কাছ থেকে ১৫টি পেট্রল বোমা, ৪টি ককটেল উদ্ধার করা হয়।

আটককৃতরা নাশকতার উদ্দেশ্যে আশেপাশের জেলা থেকে ভোরে এখানে সমবেত হয়েছিল বলে জানান এ কর্মকর্তা। আটক হওয়ায় মহানগর জামায়াত আমির সানাউল্লাহ স্বতন্ত্র পদে সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী ছিলেন। পরে তিনি বিশ দলীয় জোটের সিদ্ধান্তে বিএনপির প্রার্থীর সমর্থনে তার প্রার্থীতা প্রত্যাহার করে হাসান উদ্দীন সরকারের পক্ষে নির্বাচনী প্রচারণায় ছিলেন।

কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ