শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৫ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮


হাটহাজারীতে সড়ক দূর্ঘটনায় রাউজানের যুবক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কে এম ইউসুফ: গতকাল সোমবার (২২এপ্রিল) হাটহাজারীতে একটি সড়ক দূর্ঘটনায় রাউজান উপজেলার এক যুবক নিহত হয়েছে। নিহত যুবকের নাম ইসমাঈল (২৫)।

সে রাউজানের কদলপুর ইউনিয়নের চৌধুরী বাড়ীর আব্দুল মালেকের ছোট ছেলে।

নাজিরহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মুজিবুল হক বলেন, হাটহাজারী -নাজিরহাট রোডের ম‚সাবিয়া গেইট এলাকায় অটোরিকশা ও টেম্পোর মুখোমুখি সংঘর্ষে ইসমাইল গুরুতর আহত হলে তাকে নাজিরহাট মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আহত ৪ জন হলেন ফটিকছড়ি আজিম পুরের সুজা চৌধুরী ও রাঙ্গামাটিয়ার রোকেয়া বেগম (৪০) হাটহাজারী অক্সিজেন এলাকার রাসেল (৩০) হাটহাজারী পৌর অঞ্চলের রাসেদ (২২) ও বাবু (২০)


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ