সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ।। ২ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আস-সুন্নাহ ফাউন্ডেশনে নেওয়া হবে ৭ দাঈ ফজরের নামাজে সিজদারত অবস্থায় ইমামের মৃত্যু শোলাকিয়া ঈদগাহে ১৭ কোটি টাকার উন্নয়ন প্রকল্প, লাগানো হবে নিমগাছ সরকারের ১৮০ দিন পূর্তি, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা আজ কুরআনের আলোয় হৃদয় বদল, মা-বাবার পর ইসলামের ছায়ায় জার্মান কিশোরী মহানবীর (সা.) আদর্শ ছাড়া মানবতার মুক্তি আশা করা যায় না: মুনতাসির আলী দেশে শরিয়াহ আইন বাস্তবায়ন করতে চাই—ক্লিয়ার কাট কথা: শায়খে চরমোনাই ঢাকাসহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত শামীম কায়সার লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী করার খবরে শীর্ষ আলেমদের উদ্বেগ বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী

উত্তর কোরিয়ায় চীনা পর্যটকবাহী বাস দুর্ঘটনায় নিহত ৩০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: উত্তর কোরিয়ায় দুর্ঘটনার শিকার হয়ে চীনা পর্যটকবাহী একটি বাস সেতু থেকে পড়ে গেছে। এতে অন্তত ৩০ জন নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে ছুটে গেছেন উত্তর কোরিয়ায় নিযুক্ত চীনের কূটনীতিকরা।

স্থানীয় সময় রোববার রাতে উত্তর কোরিয়া হোয়ংহায়ে প্রদেশে এ ঘটনা ঘটে বলে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে জানিয়েছে চায়না গ্লোবাল টিভি নেটওয়ার্ক-সিজিটিএন।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সোমবার সকালে চীনা পর্যটকবাহী বাসটির দুর্ঘটনার কথা জানালেও এ ব্যাপারে খুব একটা বিস্তারিত তথ্য জানায়নি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

উত্তর কোরিয়ায় চীনের একটি পর্যটকবাহী বাস দুর্ঘটনায় বহু হতাহত হয়েছে। রোববার রাতে দুর্ঘটনাটি ঘটলেও সোমবার সকালে চীনের সরকার এবং রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। তবে তারা হতাহতের সঠিক কোনো সংখ্যা উল্লেখ করেনি।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘উত্তর কোরিয়ায় চীনের দূতাবাস জানিয়েছে- হাওওয়াং রাজ্যে রোববার রাতে একটি পর্যটকবাহী বাস বড় ধরনের দুর্ঘটনার কবলে পড়ে। এতে চীনের বহু পর্যটক হতাহত হয়েছে। তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা সম্ভব হয়নি।’

খবর: রয়টার্স ও সাউথ চায়না মনিটর

 

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ