সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ।। ২ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সরকারের ১৮০ দিন পূর্তি, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা আজ কুরআনের আলোয় হৃদয় বদল, মা-বাবার পর ইসলামের ছায়ায় জার্মান কিশোরী মহানবীর (সা.) আদর্শ ছাড়া মানবতার মুক্তি আশা করা যায় না: মুনতাসির আলী দেশে শরিয়াহ আইন বাস্তবায়ন করতে চাই—ক্লিয়ার কাট কথা: শায়খে চরমোনাই ঢাকাসহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত শামীম কায়সার লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী করার খবরে শীর্ষ আলেমদের উদ্বেগ বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী নেত্রকোনায় পুকুরে ডুবে প্রাণ গেল শিশুর ‘দুই-তিন বছরের মধ্যে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা হবে’  মমেক হাসপাতালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

কাঠমান্ডু বিমানবন্দর বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নেপালের কাঠমান্ডু বিমানবন্দর শুক্রবার বন্ধ ঘোষণা করা হয়েছে। ১৩৯ জন আরোহী নিয়ে মালয়েশিয়ার একটি বিমান রানওয়ে থেকে ছিটকে পড়ায় বিমানবন্দরটি বন্ধ করে দেয়া হয়। কর্মকর্তারা একথা জানিয়েছেন।

এ ঘটনায় কেউ আহত না হলেও নেপালের রাজধানীতে আসা সকল বিমান ঘুরিয়ে দেয়া হয়। রানওয়ে থেকে ছিটকে পড়া মালিন্দ এয়ারলাইনের বোয়িং ৭৩৭ বিমান সরাতে কর্তৃপক্ষ চেষ্টা চালানোয় বিমানগুলোর গতিপথ পরিবর্তন করা হয়।

এদিকে নেপালের একমাত্র ত্রিভূবন আন্তর্জাতিক বিমানবন্দর কতক্ষণ বন্ধ থাকবে সে ব্যাপারে কিছু জানানো হয়নি।

বিমানবন্দরের মুখপাত্র প্রেম নাথ ঠাকুর জানান, কুয়ালালামপুরগামী মালয়েশিয়ার এ বিমান উড্ডয়ন করার সময় এতে সমস্যা দেখা দেয়ায় পাইলটরা বিমানটির উড়া বাতিল করলে এটি রানওয়ে থেকে ছিটকে পড়ে।

সূত্র: এএফপি

আরো পড়ুন- সৌদি বিমানবন্দর লক্ষ্য করে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ