বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ৮৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন, ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল বিশ্বকাপে বিশেষ সম্মান পেল কালিমাখচিত সৌদির পতাকা বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী, বন্ধ থাকবে ৯২টি চা বাগান কবিতায় ‘কাঠপেন্সিল তরুণ লেখক পুরস্কার’ পাচ্ছেন জিয়া হক আমি না-থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প

পাকিস্তান ছেড়েছেন নওয়াজ শরিফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ মেয়েকে সাথে নিয়ে লন্ডনের উদ্দেশ্যে দেশ ত্যাগ করেছেন। তার আগে অবশ্য ফিরে আসার প্রতিশ্রুতি দিয়ে হয়েছে আদালতে। বুধবার মেয়ে মরিয়ম নওয়াজকে নিয়ে বিমানে উঠেন তিনি।

অসুস্থ স্ত্রীকে দেখার জন্য লন্ডন যাচ্ছেন বলে জানিয়েছেন নওয়াজ। ডনের খবরে বলা হয়েছে, নওয়াজের স্ত্রী কুলসুম নওয়াজ ক্যানসারে আক্রান্ত। লন্ডনে তার চিকিৎসা চলছে।

মরিয়ম নওয়াজ এক টুইট বার্তায় লিখেছেন, তার মাকে আবার হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ জন্যই লন্ডন যাচ্ছেন তারা। স্থানীয় সময় সকাল সাড়ে নয়টায় কাতার এয়ারলাইনসের ফ্লাইটে ওঠেন তারা।

আগামী ২২ এপ্রিল ফিরে আসার কথা রয়েছে বাবা-মেয়ের। বর্তমানে তাদের বিরুদ্ধে পাকিস্তানের অ্যাকাউন্টিবিলিটি আদালতে একটি মামলা বিচারাধীন আছে। ওই মামলার শুনানিতে অংশ নিতেই দেশে ফিরতে হবে নওয়াজ শরিফ ও মরিয়মকে।

এরই মধ্যে বেগম কুলসুম নওয়াজের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। পাকিস্তান মুসলিম লিগের (নওয়াজ) পক্ষ থেকে জানানো হয়েছে, অস্ত্রোপচার সফল হয়েছে। নওয়াজের ছেলেরাও এখন লন্ডনে রয়েছেন। বুধবার সকালে লেখা টুইট বার্তায় মায়ের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন মরিয়ম নওয়াজ।

নওয়াজ শরিফকে গত শুক্রবার যেকোনো রাষ্ট্রীয় পদে আজীবনের জন্য অযোগ্য ঘোষণা করেন পাকিস্তানের সুপ্রিম কোর্ট। পাঁচ বিচারপতির বেঞ্চ সর্বসম্মতভাবে এ রায় দেন। রায়ে আদালত বলেন, নওয়াজ নির্বাচনে অংশগ্রহণ বা পার্লামেন্টের সদস্য হতে পারবেন না।

এর আগে পানামা পেপারস কেলেঙ্কারির জেরে গত বছরের জুলাইয়ে দেশটির সুপ্রিম কোর্ট নওয়াজকে প্রধানমন্ত্রী পদে অযোগ্য ঘোষণা করেন। রায়ের পরই পদত্যাগ করেছিলেন নওয়াজ শরিফ।

আরো পড়ুন- আজীবনের জন্য রাষ্ট্রীয় পদে অযোগ্য হলেন নওয়াজ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ