শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
মুসলিমদের ঐক্য ও ভ্রাতৃত্ব ঈমানের অপরিহার্য ভিত্তি: মসজিদুল হারামের খতিব দোয়ার মাধ্যমে আজ শুরু হবে আলওয়াসি হজ গ্রুপের নতুন অফিসের কার্যক্রম আজ জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রধানমন্ত্রীকে বরণে বাবুনগরে ব্যাপক প্রস্তুতি, উপস্থিত থাকবেন শীর্ষ আলেমরা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের কমিটিতে কারা ঠাঁই পেলেন, দেখুন তালিকা ছুটিতেও স্মার্টফোন থেকে দূরে, পুরস্কৃত জামিয়া রশীদিয়ার আড়াই হাজার শিক্ষার্থী ঐতিহাসিক সামরিক চুক্তিতে সই করল শক্তিশালী তিন মুসলিম দেশ জাতীয় মসজিদে জুমার বয়ানে দেওবন্দের মুহতামিমের পাঁচ নসিহত প্রকৃত সুখের একমাত্র পথ ঈমান ও সৎকর্ম: মসজিদে নববীর খতিব আল্লামা আহমদ শফীর কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী

কোচিং মালিককে ৬ মিনিট চর থাপ্পর ছাত্রলীগ নেতার; ভিডিও ভাইরাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চট্টগ্রামের এক কোচিং মালিককে চড় থাপ্পর মারার ৬ মিনিটের একটি ভিডিও ভাইরাল হয়েছে। যা নিয়ে ইন্টারনেটে তোলপাড় সৃষ্টি হয়েছে।

জানা যায়, কোচিং ব্যবসায়ীকে চড় থাপ্পর দেয়া ব্যক্তি চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি। এর আগেও তিনি এক অধ্যক্ষকে পিটিয়েছিলেন। যার রেশ এখনো কাটেনি।

বিষয়টি নিয়ে কোচিং মালিক রাশেদ মিয়া পাঁচলাইশ থানায় অভিযোগ দায়ের করেছেন।

চট্টগ্রাম নগরীর জিইসি মোড় এলাকার ইউনিএইড কোচিং সেন্টারের অফিস কক্ষের প্রায় ৬ মিনিটের এই সিসিটিভি ফুটেজে দেখা যায়, প্রথমে ইউনিএইড কোচিং সেন্টারের মালিক রাশেদ মিয়াকে আঙুল তুলে শাসিয়ে টেবিল চাপড়াচ্ছেন রনি।

এক পর্যায়ে রাশেদের গালে থাপ্পড় মারতে দেখা যায় রনিকে। পরে চুল ধরে টানা-হেঁচড়া করে রাশেদের গালে কয়েকবার থাপ্পড় মারেন তিনি।

এর মধ্যে চলতে থাকে তার ‘শাসন’। এভাবে প্রায় আড়াই মিনিট চলার পর রুম ছেড়ে বেরিয়ে যান রনি। কয়েক মুহূর্ত পরই আবারো ফিরে এসে গালমন্দ করতে থাকেন। এই মুহূর্তে তাকে দীর্ঘ সময় কারো সঙ্গে ফোনালাপে ব্যস্ত থাকতে দেখা যায়।

ঘটনার শেষের দিকে সিগারেট ধরান রনি। তারপর আবার আঙুল উচিয়ে শাসাতে থাকেন। এক পর্যায়ে আবার ওই ব্যবসায়ীর গালে চড় মারেন এবং গলা টিপে ধরেন।

মিয়ানমারে রোহিঙ্গা পেটানোর ভিডিও প্রকাশ; তীব্র সমালোচনা

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ