বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ৮৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন, ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল বিশ্বকাপে বিশেষ সম্মান পেল কালিমাখচিত সৌদির পতাকা বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী, বন্ধ থাকবে ৯২টি চা বাগান কবিতায় ‘কাঠপেন্সিল তরুণ লেখক পুরস্কার’ পাচ্ছেন জিয়া হক

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত ৩, শতাধিক ভবন ধস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  ইন্দোনেশিয়ার সেন্ট্রাল জাভা প্রদেশে ৪.৪ মাত্রার ভূমিকম্পে ৩ জন নিহত হয়েছেন। এই ভূমিকম্পে শতাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি প্রায় অর্ধশত জন আহত হন বলে জানা গেছে।

দেশটির ভূতাত্ত্বিক ও আবহাওয়া সংস্থা এবং দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। ভূতাত্ত্বিক ও আবহাওয়া সংস্থা জানায়, বুধবার স্থানীয় সময় দুপুর ১টা ২৮ মিনিটে জাভা প্রদেশে ভূমিকম্পটি আঘাত হানে। ভূপৃষ্ঠের চার কিলোমিটার গভীরে আঘাত হেনেছে ভূমিকম্পটি।

এদিকে, দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পের পর ২ হাজারের বেশী লোককে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে। আহত সকলকে পার্শ্ববর্তী একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

কর্তৃপক্ষ জানায়, ভূমিকম্পে ৩১৬টি বাড়ি, ৪টি মসজিদ ও ২টি স্কুল ভবন ধসে পড়েছে। ২ হাজার ১০৪ জন ঘরবাড়ি ছেড়ে আশ্রয় শিবিরে উঠেছে।

সূত্র: দ্য এক্সপ্রেস, সিনহুয়া

আরো পড়ুন-  সৌদি বিমানবন্দর লক্ষ্য করে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ