শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৭ সফর ১৪৪৮

শিরোনাম :
রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’ দলীয়করণ ও রাজনৈতিক সহিংসতা বন্ধে ঐকমত্যের আহ্বান নেজামে ইসলাম পার্টির সিঙ্গাপুরে চিকিৎসাধীন ধর্মমন্ত্রীর শারীরিক অবস্থার উন্নতি

দাওরা হাদিস মডেল টেস্ট : একসঙ্গে ১০ প্রশ্নপত্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সুলাইমান সাদী : অনেক সীমাবদ্ধতা ও ত্রুটি সত্ত্বেও আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম প্রকাশ করেছে দাওরা হাদিস মডেল টেস্টের ১০ টি প্রশ্নপত্র। অনেক শিক্ষার্থী প্রশ্নপত্রগুলো পড়েছেন, ডাউনলোড করেছেন, অনুশীলন করেছেন।

আশা করছি আল হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশ-এর সম্মিলিত কওমি মাদরাসা বোর্ড পরীক্ষা ২০১৮ তে আমাদের এ মডেল টেস্ট শিক্ষার্থীদের উপকারে আসবে ইনশাআল্লাহ।

মডেল টেস্টের প্রশ্নপত্রগুলো প্রত্যাশা অনুযায়ী যথাযথভাবে প্রকাশ করা সম্ভব হয়নি। তবু অনেক বন্ধু আমাদের সঙ্গ দিয়েছেন। নিয়মিত তাগাদা দিয়েছেন। ইনবক্সে লিঙ্ক চেয়ে নিয়েছেন। বন্ধুদের এমন প্রীতিকর সঙ্গ না পেলে হয়ত এতটা সফলভাবে এ মডেল টেস্ট সম্পন্ন করা সম্ভব হতো না।

যারা আমাদের এ মডেল টেস্টে অংশ গ্রহণ করেছেন সবার প্রতি দোয়া ও শুভকামনা। সামনেও আমাদের এ জাতীয় আয়োজনে প্রীতিময় অংশগ্রহণের মাধ্যমে সহযোগিতার আহবান রইল।

বিশেষ করে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের মাননীয় সম্পাদক হুমায়ুন আইয়ুবকে, যিনি এ সুন্দর আইডিয়টি দিয়ে আমাদের সমৃদ্ধ করেছেন। কৃতজ্ঞতা নির্বাহী সম্পাদক রোকন রাইয়ানকে, নিয়মিত তাগাদা দিয়ে প্রক্রিয়াটি আগে বাড়িয়ে নেয়ার জন্য।

অনেক বেশি ভালোবাসা ও  শুভকামনা উস্তাদে মুহতারাম ঢাকার জনূরুদ্দিন দারুল কুরআন চৌধুরীপাড়া মাদরাসার উস্তাদ মুফতি সফিউল্লাহ-এর প্রতি। হাজার ব্যস্ততা সত্ত্বেও অনেক যত্ন করে প্রশ্নপত্রগুলো তৈরি করে দিয়েছেন।

সবশেষে এ আয়োজনের সব ত্রুটি-বিচ্যুতির দায়ভার কাঁধে তুলে নিচ্ছি আমি সুলাইমান সাদী। যথা সময়ে প্রশ্নপত্রগুলো আপলোড করতে পারিনি বলে সবার কাছে সদয় ক্ষমা প্রর্থনা করছি।

সবগুলো প্রশ্নপত্র একসঙ্গে পেতে নিচে লিঙ্কগুলো দেয়া হলো :

মডেল টেস্ট-১

মডেল টেস্ট-২

মডেল টেস্ট-৩

 মডেল টেস্ট-৪

মডেল টেস্ট-৫

মডেল টেস্ট-৬

 মডেল টেস্ট-৭

মডেল টেস্ট-৮

মডেল টেস্ট-9

মডেল টেস্ট-১০

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ