বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৮৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন, ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল বিশ্বকাপে বিশেষ সম্মান পেল কালিমাখচিত সৌদির পতাকা বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী, বন্ধ থাকবে ৯২টি চা বাগান কবিতায় ‘কাঠপেন্সিল তরুণ লেখক পুরস্কার’ পাচ্ছেন জিয়া হক আমি না-থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প ‘ইসলামিক ফাউন্ডেশনকে আবার সোনালি যুগে ফিরিয়ে নিতে চাই’ ইরান আবারও পারমাণবিক অস্ত্র তৈরি করতে চাইলে, নরক নেমে আসবে: ট্রাম্প

পাকিস্তানে চার্চে হামলায় নিহত ২ আহত ৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নগরী কোয়েটায় মোটরসাইকেল থেকে বন্দুক হামলায় অন্তত দুই জন নিহত ও অপর পাঁচ জন আহত হয়েছে। স্থানীয় গণমাধ্যম ও পুলিশ এ কথা জানিয়েছে।

কোয়েটা পুলিশ বিভাগের ডিআইজি আব্দুর রাজ্জাক চিমা বলেন, অজ্ঞাত পরিচয় বন্দুকধারীরা ওদের লক্ষ্য করে হামলা চালায়। পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটার ইসা নাগরি এলাকার একটি চার্চে প্রার্থনা শেষে এরা বাড়ি ফিরছিল।

উদ্ধারকারী দলের সদস্যরা লাশ ও আহতদের নগরীর বোলান মেডিকেল কমপ্লেক্সে পাঠায়।

হাসপাতালের কর্মকর্তারা জানান, আহতদের দুইজন নারী। এদের সকলের অবস্থাই স্থিতিশীল রয়েছে। ওই পুলিশ কর্মকর্তা আরো বলেন, হামলার পরপরই হামলাকারীরা মোটরসাইকেলে চড়ে পালিয়ে যায়।

এখন পর্যন্ত কোনো গোষ্ঠী বা সংগঠন এই হামলার দায়িত্ব স্বীকার করেনি। পুলিশ অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেছে। এ ব্যাপারে তদন্ত চলছে।

আরো পড়ুন : দুই বা‌সের প্রতি‌যো‌গিতায় হাত হারানো রাজীব আর নেই


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ