বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬ ।। ১২ চৈত্র ১৪৩২ ।। ৭ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
বেফাকে সানাবিয়ার ২৭ মেধাস্থানের ২৩টিই জামিআ রাব্বানিয়ায়, সাফল্যের রহস্য কী? জামিয়াতুল উস্তায শহীদুল্লাহ ফজলুল বারী রাহি. ঢাকায় ভর্তি ৭ ও ৮ শাওয়াল ‘নদওয়াতুল উলূম আশ-শরইয়্যাহ’য় ভর্তি শুরু আগামীকাল ‘স্বাধীনতাকে অর্থবহ করার জন্য রাষ্ট্রের পদ্ধতিগত সংস্কার জরুরী’ আল-হাইয়াতুল উলইয়া ও বেফাকে শীর্ষস্থান অর্জনকারী ‘ঢালকানগর মাদরাসা’র ভর্তি আগামীকাল ঢালকানগর মাদরাসার শাখা ‘জামিয়া আশরাফুল মাদারিস কমপ্লেক্স’-এ ভর্তি আগামীকাল মাদরাসাতুল মাদীনাহ বারিধারায় ভর্তি চলছে মাইজগাঁও দারুল উলূম ইসলামিয়া মাদরাসায় ভর্তি শনিবার, বিনা খরচে পড়াশোনার সুযোগ দৌলতদিয়ায় বাসডুবি, ৪০ জনের মতো প্রাণহানীর আশঙ্কা ‘স্বাধীনতার ৫৫ বছর পরও জনগণ বঞ্চিত, গণভোটের রায় বাস্তবায়ন করুন’

ছোট অঙ্গের বড় পাপ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ওমর ফাইয়ায: জবানের অসতর্কতা থেকেই মানুষের অনেক বড় বড় ফিতনা ও ঝগড়া ফাসাদের সূচনা হয়। মানুষের বেশিরভাগ বড় বড় পাপের সম্পর্ক জবানের সাথে।

আরবিতে একটি প্রসিদ্ধ প্রবাদ আছে, اَللِّسَانُ جِرْمُهُ صَغِيْرٌ، وَجُرْمُه كَبِيْرٌ জবানের আকার খুবই ছোট, কিন্তু এর পাপ বড়।

হজরত সুফিয়ান ইবনে আবদুল্লাহ সাকাফি রা.-থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসুল সা.-কে বললাম, হে আল্লাহর রাসুল! আমার ব্যাপারে আপনার যত আশঙ্কা আছে, এর মধ্যে সবচেয়ে ক্ষতিকর ও ভয়াবহ কোনটি?

হজরত সুফিয়ান রা. বলেন, রাসুল সা. নিজের জবান ধরে বললেন, এটা (অর্থাৎ সবচেয়ে বেশি ক্ষতি হওয়ার সম্ভাবনা জবান থেকে।)

আসিফা বানু ধর্ষণ-হত্যা; কাশ্মিরিরা কি এভাবেই পঁচে মরবে?

হজরত ওমর রা.-এর আজাদকৃত গোলাম হজরত আসলাম র. বর্ণনা করেন, একদিন হজরত ওমর হজরত আবু বকরের কাছে গিয়ে দেখলেন, আবু বকর রা. নিজের জিহ্বা ধরে টানছেন।

হজরত ওমর রা. বললেন, থামুন! আপনি কী করছেন! আল্লাহ আপনাকে ক্ষমা করেছেন। হজরত আবু বকর রা. বললেন, এটা আমাকে ধ্বংস করে দিচ্ছে।

সূত্র: সহিহ বুখারি, মুআত্তা মালিক

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ