বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
 ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ৮৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন, ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল বিশ্বকাপে বিশেষ সম্মান পেল কালিমাখচিত সৌদির পতাকা বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী, বন্ধ থাকবে ৯২টি চা বাগান কবিতায় ‘কাঠপেন্সিল তরুণ লেখক পুরস্কার’ পাচ্ছেন জিয়া হক আমি না-থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প ‘ইসলামিক ফাউন্ডেশনকে আবার সোনালি যুগে ফিরিয়ে নিতে চাই’

রংপুরে গাড়ি উল্টে যুবলীগ নেতাসহ নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রংপুরের মিঠাপুকুর উপজেলায় প্রাইভেট কার উল্টে এক যুবলীগ নেতাসহ দুইজনের মৃত্যু হয়েছে।

মিঠাপুকুর থানার ওসি মোজাম্মেল হক জানান, সোমবার সকাল ৮টার দিকে উপজেলার ফকিরেরহাট সংলগ্ন গিলাঝুঁকি এলাকায় মিঠাপুকুর-দিনাজপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন - গিলাঝুঁকি এলাকার আলেফ উদ্দিন (৬৫) ও দিনাজপুর সদর উপজেলা যুবলীগের সহ-সভাপতি মোস্তাফিজার রহমান ফিজার (৪৫)।

ওসি মোজাম্মেল প্রত্যক্ষদর্শীর বরাতে বলেন, ছড়ান এলাকায় আত্মীয়ের বাড়ি থেকে কার চালিয়ে রংপুর শহরে যাচ্ছিলেন মোস্তাফিজার। গিলাঝুঁকি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে সড়কের পাশে আলেফ উদ্দিনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

স্থানীয় সংসদ সদস্য এ ই এন আশিকুর রহমান ও মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুন অর রশীদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।স্বজনদের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই দুইজনের লাশ হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন ওসি মোজাম্মেল।

আরো পড়ুন- সৌদি আরবে প্রধানমন্ত্রী, লন্ডন যাবেন বিকেলে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ