বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে কোনো ভ্যাট নয়: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শির্ক্ষাথীদের থেকে কোনো কিছুতেই ভ্যাট নেয়া যাবে না। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সকল বিষয় ভ্যাট মুক্ত থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (১০ এপ্রিল) শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক বৈঠকে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা এ কথা বলেন।

একনেক সভায় অনির্ধারিত বিষয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভ্যাট নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। এসময় র্অথমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত উপস্থিত ছিলেন।

সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের বলেন, অর্থমন্ত্রী কোন একটি অনুষ্ঠানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভ্যাট নিয়ে কথা বলেছিলেন। সেটা নিয়ে আলোচনা হচ্ছে। আশা করি এ বিষয়টির নিষ্পত্তি হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী বলেন, বেসরকারি শিক্ষার্থীদের কোনো কিছুতেই ভ্যাট নেয়া হবে না। এমনকি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভবনের সব কিছুই থাকবে ভ্যাটমুক্ত। প্রধানমন্ত্রী এই বিষয়টি একনেক সভায় পরিষ্কার জানিয়ে দিয়েছেন।

কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ