বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে ৩ তেলবাহী জাহাজে আগুন ময়মনসিংহ ইসলামি বইমেলা পরিদর্শনে সিটি প্রশাসক, কিনলেন বই আওয়ামী অপশক্তির তৎপরতা রোধে কঠোর পদক্ষেপ চায় খেলাফত মজলিস আজ লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে শরীয়তপুরে বিকেএমের মতবিনিময় আজ আওয়ার ইসলামের সিরাত সেমিনার, পুরস্কার পাচ্ছেন ৭৫ বিজয়ী মসজিদুল হারামে শিশুর স্ট্রলার প্রবেশে ৫ প্রবেশপথ, অনুমতি যেখানে মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত

পশ্চিমারা সন্ত্রাস থেকে নিজেদের মুক্ত করতে সক্ষম হবে না, এরদোগান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওযার ইসলাম: মধ্যপ্রাচ্যে সন্ত্রাসীদের সমর্থন করার জন্য ফ্রান্স সরকারের কঠোর সমালোচনা করেছে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যিপ এরদোগান।

ফরাসি প্রেসিডেন্টকে উদ্দেশে এরদোগান বলেন, ‘আপনি জার্মানিতে কী ঘটছে তা নিশ্চয় দেখতে পাচ্ছেন। একই ঘটনা ফ্রান্সেও ঘটবে। পশ্চিমারা সন্ত্রাস থেকে নিজেদের মুক্ত করতে সক্ষম হবে না। সন্ত্রাসীদের লালন-পালন করার কারণে পশ্চিমরা সন্ত্রাসেই নিঃশেষ হবে।’

শনিবার দক্ষিণাঞ্চলীয় দীনজিলি প্রদেশ সফরে সমর্থকদের উদ্দেশ্য দেয়া বক্তব্যে এরদোগান এসব কথা বলেন।

জার্মানির উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর মুনস্টারে পথচারীদের ওপর একটি গাড়ি তুলে দেয়ার পর এ পর্যন্ত অন্তত দুইজন নিহত হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। আহত হয়েছে আরো অন্তত ২০ জন। হামলাকারীর মানসিক সমস্যা ছিল এবং এটি ইসলামী আক্রমণের কোনো ইঙ্গিত নয় বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

সাম্প্রতিক সময়ে আঙ্কারা এবং প্যারিসের মধ্যেকার সম্পর্কে ফাটল ধরেছে। সিরিয়ার উত্তরে আফরিনে কুর্দি বাহিনীর বিরুদ্ধে তুরস্কের সামরিক অভিযানে ফরাসি বিরোধিতা এরদোগান সরকারকে ক্ষুব্ধ করে।

আরও পড়ুন : আবারো জার্মানিতে গাড়ি হামলা, নিহত ৪