বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার পরিণতি শুভ হবে না ; ছাত্র জমিয়ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  ছাত্র জমিয়ত বাংলাদেশ এর সভাপতি তোফায়েল গাজালি, কোটা সংস্কারের দাবীতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার পরিণতি শুভ হবে না মন্তব্য করে বলেছেন, কোটা সংস্কারে দাবীতে চলমান শান্তিপূর্ণ আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের
বহুদিনের জমানো ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে।

কোটার নামে মাত্র ৪৪% চাকরী মেধাবীদের জন্য বরাদ্দ রেখে বছরের পর বছর শিক্ষার্থীদেরকে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। শিক্ষার্থীরা নানাভাবে তাদের দাবী সম্পর্কে সরকারের উচ্চ পর্যায়ের দৃষ্টি আকর্ষণ করতে চাইলেও বরাবরই তারা লাঞ্চিত হয়েছেন। গতকালও দাবী আদায়ের লক্ষ্যে শিক্ষার্থীরা যৌক্তিক ও ন্যায়সঙ্গত কর্মসূচি পালন করছিল।

শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ ও ছাত্রলীগের ক্যাড্যারদের নারকীয় হামলায় একথা সুস্পষ্ট হয়েছে জালেম এ সরকারের হাতে কোমলমতি শিক্ষার্থীরাও নিরাপদ নয়। তিনি বর্বর এ তাণ্ডবের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, অবিলম্বে কোটা প্রথার সংস্কার পূর্বক এ আন্দোলনে গ্রেফতারকৃত শিক্ষার্থীদের মুক্তি দিতে হবে। অন্যথায় দেশপ্রেমী ছাত্র জনতা আরো কঠিন আন্দোনের জন্য প্রস্তুতি গ্রহণ করতে বাধ্য হবে।

আজ দুপুরে পল্টনস্থ দলীয় কার্যালয়ে ছাত্র জমিয়ত বাংলাদেশ ঢাকা মহানগরীর দায়িত্বশীলদের এক সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। ঢাকা মহানগর ছাত্র জমিয়তের সভাপতি নিজাম উদ্দিন আল আদনানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন ছাত্র নেতা এম বেলাল আহমদ চৌধুরী, আব্দুল্লাহ আফসার, খালেদ মাহমুদ, খায়রুল ইসলাম, তাজুল ইসলাম, ওমর ফারুক, তানভীর আহমদ, রশিদ আহমদ প্রমুখ।

এইচজে

 

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ