শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৭ সফর ১৪৪৮

শিরোনাম :
রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’ দলীয়করণ ও রাজনৈতিক সহিংসতা বন্ধে ঐকমত্যের আহ্বান নেজামে ইসলাম পার্টির সিঙ্গাপুরে চিকিৎসাধীন ধর্মমন্ত্রীর শারীরিক অবস্থার উন্নতি

শত শত ইহুদি মসজিদুল আকসায় ঢুকে পড়েছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মুসলমানদের প্রথম কেবলা পবিত্র মসজিদুল আকসায় ঢুকে পড়েছেন শত শত ইহুদি। তাদের সঙ্গে রয়েছেন ভারী অস্ত্রসজ্জিত ইসরাইলি বিশেষ বাহিনীর সেনারা।

অবৈধ দখলদার ইসরাইলিরা তাদের প্যাসওভার দিবস উদযাপন করতে আল আকসা মসজিদে অনুপ্রবেশ করেছেন।

গত রোববার থেকে এই অনুপ্রবেশ শুরু হলেও বৃহস্পতিবার ভোরে সবচেয়ে বেশিসংখ্যক ইহুদিকে নিয়ে ইসরাইলি সেনারা আল আকসায় ঢুকে পড়েন।

তাদের অনুপ্রবেশ বন্ধে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছেন ফিলিস্তিনি তরুণরা।-খবর আল জাজিরার।এ সময় ইসরাইলি সেনারা কাঁদানে গ্যাস, রবার বুলেট ও তাজা গুলি নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেন।

ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা জানায়, বৃহস্পতিবার ভোরে অন্তত ৫০০ অবৈধ দখলদার মসজিদের ভেতরে অনুপ্রবেশ করেন। এর পর তারা কুব্বত আসসাখরার পাশে ইহুদি ধর্মীয় অনুষ্ঠান পালন করেন।

ফিলিস্তিনের ধর্মীয় অভিভাবক পরিষদের (রিলিজিয়াস এন্ডোওমেন্টস অথরিটি) মুখপাত্র ফিরাস আল দিব জানান, বৃহস্পতিবার অন্তত ৪৯১ অবৈধ বসতিস্থাপনকারী ইহুদি ও ভারী অস্ত্র সজ্জিত ইসরাইলের বিশেষ বাহিনীর ১৩ কর্মকর্তা মসজিদের ভেতরে ঢুকে পড়েন।

এ নিয়ে গত রোববার থেকে এ পর্যন্ত এক হাজার ৭৩১ জন দখলদার ইহুদি অবৈধভাবে মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করেছেন। তাদের এই অনুপ্রবেশে ফিলিস্তিনিরা আতঙ্কিত হয়ে পড়েন। তাদের আশঙ্কা, কট্টরপন্থী ইহুদিরা মসজিদুল আকসার নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা করতে পারেন।

ইহুদিদের দাবি, ওই পবিত্র স্থানে বাইবালে উল্লিখিত তাদের ধর্মীয় নেতা জোসেফকে কবর দেয়া হয়েছে। কোরআনের বর্ণনা অনুযায়ী, জোসেফ হলেন হযরত ইউসুফ (আ)। মুসলমানদের কাছে তিনি একজন সম্মানিত নবী।

তবে ফিলিস্তিনিরা জানিয়েছেন, জালজালিয়াতির জন্য কীর্তিমান ইহুদিরা আসলে মুসলিম ধর্মীয় নেতা শেখ ইউসুফ দায়িকতের কবরকে ইউসুফ নবীর কবর দাবি করেছেন।

আর এর নেপথ্যে রয়েছে আল আকাসার ওপর তাদের ভুয়া অধিকার প্রতিষ্ঠার মতলব। যুগান্তর

আরো পড়ুন- ‘বাইতুল মুকাদ্দাস ইসলামি শহর হিসেবেই টিকে থাকবে’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ