শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
খেলাফত মজলিস কুমিল্লা উত্তর জেলা শাখার দায়িত্বশীল সভা অনুষ্ঠিত জ্বালানি সংকট থেকে বের হতে সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী মালিবাগ ট্রাজেডির ২৪ বছর, বিচার না হওয়ায় ইসলামী আন্দোলনের ক্ষোভ বালাগঞ্জে বিকেএমের ওয়ার্ড প্রতিনিধি ও দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত দেশ গড়ার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন খালেদা জিয়া : মির্জা ফখরুল মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবন উদ্বোধন ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত

সূরা হুদ-এ আল্লাহর পাঁচ পরামর্শ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সূরা হুদ পবিত্র কুরআনুল কারিমের ১১ তম সূরা। এই সূরায় আল্লাহ সুবহানাহু তা’আলা নবীজি সা.-কে এবং পাশাপাশি মুমিনগণকেও, পরামর্শের আদলে কিছু হুকুম দিয়েছেন।

(১) ইস্তেকামত বা অবিচল থাকার ওসীয়ত করেছেন।

فَاسْتَقِمْ كَمَا أُمِرْتَ

সুতরাং (হে নবী!) আপনাকে যেভাবে হুকুম করা হয়েছে, সে অনুযায়ী আপনি সরল পথে স্থির থাকুন (১১২)।

(২) সীমালঙ্ঘন করতে নিষেধ করা হয়েছে।

وَلَا تَطْغَوْا ۚ

আর আপনারা সীমালঙ্ঘন করবেন না (১১২)।

(৩) জুলুমের দিকে ঝুঁকতে নিষেধ করা হয়েছে।

وَلَا تَرْكَنُوا إِلَى الَّذِينَ ظَلَمُوا

তোমরা জালেমদের দিকে একটুও ঝুঁকবে না (১১৩)।

(৪) সালাত কায়েমের হুকুম!

وَأَقِمِ الصَّلَاةَ

এবং (হে নবী!) সালাত কায়েম করুন (১১৪)।

(৫) সবরের উপদেশ!

وَاصْبِرْ فَإِنَّ اللَّهَ لَا يُضِيعُ أَجْرَ الْمُحْسِنِينَ

এবং সবর অবলম্বন করুন। কেননা আল্লাহ সৎকর্মশীলদের প্রতিদান নষ্ট করেন না (১১৫)।

আগে চারটা উপদেশ দিয়ে, সবার শেষে দিয়েছেন সবরের উপদেশ। পাশাপাশি উপরের কাজগুলোকে সৎকর্ম বলে আখ্যায়িত করেছেন। সৎকর্মশীলদেরকে উৎসাহ দিয়েছেন। তাদের কাজের স্বীকৃতি দিয়েছেন। প্রতিদানের আশ্বাস দিয়েছেন। আল্লাহ সুবহানাহু তা’আলা আমাদের আমল করার তাওফিক দান করুন। পরিবর্তন ডটকম।

আরও পড়ুন : নিয়মিত সূরা ইয়াসিন কেন পড়বেন?


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ