শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি সংকট থেকে বের হতে সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী মালিবাগ ট্রাজেডির ২৪ বছর, বিচার না হওয়ায় ইসলামী আন্দোলনের ক্ষোভ বালাগঞ্জে বিকেএমের ওয়ার্ড প্রতিনিধি ও দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত দেশ গড়ার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন খালেদা জিয়া : মির্জা ফখরুল মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবন উদ্বোধন ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর

পুত্র সন্তান লাভের আমল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  একজন জানতে চেয়েছেন, পুত্র সন্তান লাভের জন্য কোন আমল আছে কি না? আমার ¯ত্রী পুত্র সন্তান লাভের জন্য হাতে লিখিত কিছু কোরআনের আয়াত সম্বলিত কাগজ গলায় বেঁধে রাখতে চায় এবং কিছু ওজিফা দিয়েছে তার উপর আমল করতে চায়। উক্ত কোরআনের আয়াত এর তাবিজ এবং আমলসমূহ করা যাবে কি না ?

উত্তর :  যদি উপরোক্ত দোয়া তাবীজে কোন প্রকার শিরকী কথা না থাকে, তাহলে তা করতে পারে। সেই সাথে লক্ষ্য রাখতে হবে, কুরআনের আয়াতের যেন কোন অসম্মান না হয়।

বাকি একথা স্মরণ রাখতে হবে। সব কিছু করার ক্ষমতা আল্লাহর হাতে। ছেলে মেয়ে উভয়ই আল্লাহর দান। মূলত নেক সন্তানই কাম্য হওয়া উচিত। ছেলে মেয়ে যা’ই হোক, যদি নেক সন্তান হয়, তাহলেই সফলতা। তা’ই ছেলে সন্তানের জন্য হাহাকার করার কিছু নেই।

হাকীমুল উম্মত আশরাফ আলী থানবী রহ. সংকলিত “আমালে কুরআনী” নামক বইটি সংগ্রহ করতে পারেন। সম্ভবত এর বাংলাও হয়েছে।

সন্তান হবার আমল উক্ত কিতাবে দেয়া আছে। তা দেখে আমল করতে পারেন। যেমন,

আলমুতাকাব্বিরু স্ত্রী সহবাসের পূর্বে দশবার পড়বে। ইনশাআল্লাহ নেককার ছেলে সন্তান জন্ম নিবে। [উর্দু আমালে কুরআনী-১৪০]

সূরা আম্বিয়ার ৮৯ নং আয়াতের এ অংশ প্রতি নামাযের পর তিনবার তিলাওয়াত করবে। ইনশাআল্লাহ সন্তান হবে।

رَبِّ لَا تَذَرْنِي فَرْدًا وَأَنتَ خَيْرُ الْوَارِثِينَ ٢١:٨٩

বাংলা উচ্চারণ : রাব্বি লা তাজারনী ফারাদান ওয়া আনতা খাইরুল ওয়ারিছীন।

সূত্র : আহলে হক মিডিয়া সার্ভিস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ