বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

তিন ছাত্রীকে শিক্ষকের যৌন হয়রানি: বিদ্যালয়ে তালা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যৌন হয়রানির অভিযোগে বাগেরহাটের মোরেলগঞ্জে একটি মাধ্যমিক বিদ্যালয়ে তালা লাগিয়েছে শিক্ষার্থীরা। সোমবার বেলা ১০টায় বহরবুনিয়া ইউনিয়নের তোরাব মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

পরিস্থিতি সামাল দিতে অভিযুক্ত শরীরচর্চা বিষয়ক শিক্ষক আলামীন হাওলাদারকে পাঠদান থেকে বিরত রাখার ঘোষণা দিয়েছেন প্রধান শিক্ষক। উপজেলা নির্বাহী কর্মকর্তা বিদ্যালয়টির প্রধান শিক্ষকসহ ওই শিক্ষককে ডেকে পাঠিয়েছেন।

জানা গেছে, বিদ্যালয়ের ৯ম শ্রেণির ৩ ছাত্রীকে দীর্ঘদিন ধরে যৌন হয়রানি করে আসছেন শিক্ষক আলামীন হাওলাদার। ঘষিয়াখালী গ্রামের নিজ বাড়ির সামনে কোচিং সেন্টারে ইংরেজি বিষয়ে প্রাইভেট পড়ানোর সুযোগে তিনি বিভিন্ন সময় তাদেরকে যৌন হয়রানি করেন।

ওই ৩ছাত্রী গত ১০ মার্চ লিখিত অভিযোগে ঘটনাটি প্রধান শিক্ষককে অবহিত করেন। কিন্তু প্রধান শিক্ষক অজ্ঞাত কারণে ওই সময় কোন ব্যবস্থা গ্রহণ করেননি। পর্যায়ক্রমে বিষয়টি সকল ছাত্রছাত্রীদের মধ্যে জানাজানি হয়ে গেলে আজ তারা বিচারের দাবিতে শ্রেণি কক্ষে তালা লাগিয়ে বিক্ষোভ করেন।

এ সম্পর্কে বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিগেন্দ্রনাথ হালদার বলেন, ছাত্রীদের অভিযোগ পেয়েছি। বিপিএড শিক্ষক আলামীন হাওলাদারকে শ্রেণিকক্ষে পাঠদান থেকে আপাতত প্রত্যাহার করা হয়েছে। একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। কমিটি ৩ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হানান বলেন, বিষয়টি নিয়ে আজ সোমবার বিকেলে নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে জরুরি সভা ডাকা হয়েছে। দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

তবে অভিযুক্ত শিক্ষক আলামীন হাওলাদার এসব অভিযোগ অস্বীকার করে বলেন, বিদ্যালয়ে শিক্ষকদের গ্রুপিংয়ের কারণে তিনি ষড়যন্ত্রের শিকার।

কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ