বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ময়মনসিংহ ইসলামি বইমেলা পরিদর্শনে সিটি প্রশাসক, কিনলেন বই আওয়ামী অপশক্তির তৎপরতা রোধে কঠোর পদক্ষেপ চায় খেলাফত মজলিস আজ লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে শরীয়তপুরে বিকেএমের মতবিনিময় আজ আওয়ার ইসলামের সিরাত সেমিনার, পুরস্কার পাচ্ছেন ৭৫ বিজয়ী মসজিদুল হারামে শিশুর স্ট্রলার প্রবেশে ৫ প্রবেশপথ, অনুমতি যেখানে মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত ২০২৭ সালের হজযাত্রীদের টিকাদানে ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ

আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় মিশরেও প্রথম স্থান অধিকারী বাংলাদেশী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: মিশরে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থানের অধিকারী হয়েছেন বাংলাদেশী প্রতিনিধির মুহাম্মাদ মুজাহিদুল ইসলাম।
মিশরে অনুষ্ঠিত ২৫তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় শীর্ষ স্থানে উত্তীর্ণদের নাম প্রকাশ হয়েছে। এই প্রতিযোগিতায় বিশ্বের ৫০টি দেশের মোট ৬৬ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছেন।

সকল প্রতিযোগীদের পিছনে ফেলে অনারব দেশের প্রতিনিধিদের জন্য তাজবিদ সহকারে সম্পূর্ণ কুরআন হেফজ বিভাগে প্রধান স্থানের অধিকারী হয়েছেন বাংলাদেশের কীর্তি সন্তান মুহাম্মাদ মুজাহিদুল ইসলাম।

এ সাফল্য অর্জন করে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছেন। আনুষ্ঠানিক ভাবে ২৫তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার ৪ বিভাগের ফলাফল ঘোষণা করা হয়েছে। চার বিভাগের ফলাফল নীচে বর্ণনা করা হল:

আরব ও অনারবদের জন্য সপ্ত পন্থা বজায় রেখে সম্পূর্ণ কুরআন হেফজ বিভাগ
প্রথম স্থানের অধিকারী হয়েছেন, মিশরের প্রতিনিধি ইসমাইল ফুয়াদ ইসমাইল
দ্বিতীয় স্থানের অধিকারী হয়েছেন, মিশরের প্রতিনিধি মুহমুদ সায়িদ দায়াফুল্লাহ
তৃতীয় স্থানের অধিকারী হয়েছেন, কুয়েতের প্রতিনিধি ওমর ইউসুফ জাযায় ফাহাদ শায়লান

আরব ও অনারবদের জন্য কুরআন ভাবার্থ এবং সকল নিয়ম কানুন বজায় রেখে সম্পূর্ণ কুরআন হেফজ বিভাগ
প্রথম স্থানের অধিকারী হয়েছেন, আলজেরিয়ার প্রতিনিধি বলকাসেম খায়রুদ্দিন
দ্বিতীয় স্থানের অধিকারী হয়েছেন, নাইজেরিয়ার প্রতিনিধি হাসান মুজতাবা বাশির
তৃতীয় স্থানের অধিকারী হয়েছেন, জর্ডানের প্রতিনিধি জিহাদ ইউনুস আহমেদ জুমরা
চতুর্থ স্থানের অধিকারী হয়েছেন, বাহরাইনের প্রতিনিধি আব্দুর রহমান আব্দুল্লাহ হাসান

অনারবদের জন্য তাজবিদ সহকারে সম্পূর্ণ কুরআন হেফজ বিভাগ:

প্রথম স্থানের অধিকারী হয়েছেন, বাংলাদেশের প্রতিনিধি মুহাম্মাদ মুজাহিদুল ইসলাম
দ্বিতীয় স্থানের অধিকারী হয়েছেন, কেনিয়ার প্রতিনিধি হইসাম সাক্বার আহমাদ
তৃতীয় স্থানের অধিকারী হয়েছেন, তাজিকিস্তানের প্রতিনিধি মুহাম্মাদ ইউফ মুহাম্মাদী

এছাড়াও এই বিভাগে চতুর্থ থেক ১২তম স্থানে উত্তীর্ণ হয়েছে যথাক্রমে:

ক্যামেরুন প্রজাতন্ত্à¦