বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

কওমি শিক্ষাসনদ দ্রুত সরকারিকরণে সংবাদ সম্মেলন শনিবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  কওমি মাদরাসার শিক্ষাসনদ স্বীকৃতি বাস্তবায়নে “কিছু লোকের অশুভ তৎপরতার” কথা উল্লেখ করে প্রতিবাদ হিসেবে সংবাদ সম্মেলন ডেকেছে কওমি শিক্ষাসনদ স্বীকৃতি বাস্তবায়ন পরিষদ নামের একটি সংগঠন।

৩১ মার্চ শনিবার বেলা ২টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংবাদ সম্মেলনে সংগঠনের নেতৃবৃন্দসহ কওমি মাদরাসার শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত থাকবেন।

দেশের প্রখ্যাত আলেম, বুদ্ধিজীবী ও ইসলামিক স্কলারগণও সম্মেলনে উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে।

কওমি শিক্ষাসনদ স্বীকৃতি বাস্তবায়ন পরিষদের পক্ষে সংবাদ সম্মেলনের আহব্বায়ক মুফতি ইয়াহইয়া মাহমুদকে সংবাদ সম্মেলনের কারণ জানতে চাইলে বলেন, কওমি মাদরাসা শিক্ষাসনদ ঘোষিত হলেও বাস্তবায়নের পক্ষে বাধা হয়ে দাঁড়াচ্ছে একটি দল।

তারা চায় কওমি স্বীকৃতি যেনো বাস্তবায়ন না হয়। তাই আমরা সংবাদ সম্মেলনের মাধ্যমে সরকারের কাছে স্বীকৃতি পরিপূর্ণভাবে বাস্তবায়নের  দাবি জানানোর জন্যই উদ্যোগ গ্রহণ করেছি।

মুফতি ইয়াহ ইয়া মাহমুদ আরো বলেন, কওমি শিক্ষাসনদ স্বীকৃতি বাস্তবায়ননের লক্ষ্যেই গঠিত হয়েছে কওমি সমন্বিত শিক্ষাবোর্ড হাইয়াতুল উলইয়া। এর কার্যক্রম সরকারি করার কার্যকরি ব্যবস্থা নেয়া হোক খুব দ্রুত। সেটাকে তরান্বিত করতেই আমাদের সংবাদ সম্মেলন।

সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন, মাওলানা আবদুর রহিম, মাওলানা সদরুদ্দীন মাকনূনসহ কওমি শিক্ষাসনদ স্বীকৃতি বাস্তবায়ন পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ।

আরো পড়ুন: তাবলিগের সঙ্কট নিরসনে ঢাকায় উলামা সম্মেলন কাল

-রোরা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ