বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ময়মনসিংহ ইসলামি বইমেলা পরিদর্শনে সিটি প্রশাসক, কিনলেন বই আওয়ামী অপশক্তির তৎপরতা রোধে কঠোর পদক্ষেপ চায় খেলাফত মজলিস আজ লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে শরীয়তপুরে বিকেএমের মতবিনিময় আজ আওয়ার ইসলামের সিরাত সেমিনার, পুরস্কার পাচ্ছেন ৭৫ বিজয়ী মসজিদুল হারামে শিশুর স্ট্রলার প্রবেশে ৫ প্রবেশপথ, অনুমতি যেখানে মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত ২০২৭ সালের হজযাত্রীদের টিকাদানে ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ

ওআইসির পরবর্তী সম্মেলন বাংলাদেশে, আলোচনা হবে যেসব বিষয়ে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মাদ
আওয়ার ইসলাম

আগামী ৫ ও ৬ মে বাংলাদেশে ওআইসির ৪৫ তম পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলন হতে যাচ্ছে।  অনুষ্ঠেয় ওআইসি পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনে (সিএফএম) রোহিঙ্গা সংকট, মুসলিম উম্মাহর নানা চ্যালেঞ্জ, বিভাজন, অস্থিরতা ও দ্বন্দ্ব ইত্যাদি বিষয় এই সম্মেলনের মূখ্য বিষয় হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এমপি।

সম্মেলনকে সামনে রেখে বৃহস্পতিবার গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্যাটেজিক স্টাডিজ (বিস) এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

মো. শাহরিয়ার আলম বলেন, রোহিঙ্গা সংকটের বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা হবে। রোহিঙ্গাদের অধিকার এবং মৌলিক স্বাধীনতা রক্ষার বিষয়টি সিএফএম-এর প্রধান লক্ষ্য থাকবে।

তিনি বলেন, সন্ত্রাসবাদ, চরমপন্থা, সামপ্রদায়িক প্রবণতা, ঘৃণা, কুসংস্কার এবং ইসলামোফোবিয়া, জোরপূর্বক বিচ্ছিন্নতাসহ ব্যাপক মানবিক সংকট মুসলমান সংখ্যালঘুদের গুরুত্ব ও মর্যাদা গুরুতরভাবে প্রভাবিত করছে। এ কারণে মিয়ানমারের রাখাইন মুসলমানসহ মুসলিম সমাজে বিদ্যমান দারিদ্র্য এবং সামাজিক-অর্থনৈতিক পশ্চাদপদতার বিষয়ে ওআইসির অগ্রাধিকার রয়েছে।

শাহরিয়ার আলম বলেন, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পারিবারিক ইস্যুগুলোর সিদ্ধান্ত ও প্রস্তাবের মাধ্যমে সিএফএম সমাধানের চেষ্টা করছে। এই সিদ্ধান্তগুলো এখন চূড়ান্ত করার অপেক্ষায় রয়েছে। চলতি মাসে জেদ্দায় অনুষ্ঠিত স্থায়ী ফিন্যান্স কমিটি, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পারিবারিক বিষয়ক কমিশন (আইসিইসিএস) এবং সিনিয়র কর্মকর্তাদের বৈঠকে মুসলিম উম্মাহর চলমান সমস্যা নিয়ে সমাধান এবং পন্থা নিয়ে আলোচনা হয়।

প্রতিমন্ত্রী বলেন, আমরা এই ইস্যুগুলো সমাধানের জন্য চারটি বৃহৎ পরিসরে খসড়া প্রস্তাব নিয়েছি- শান্তি, সংঘাতের সমাধান, মধ্যস্থতা এবং নিরাপত্তা, ওআইসি অর্থনৈতিক এবং উন্নয়ন বিষয়, সংখ্যালঘু এবং মানবিক বিষয় এবং ওআইসি’র সংস্কার। মানবিক ও মানবাধিকারের দিক থেকে রোহিঙ্গা সমস্যাকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।

তিনি আরো বলেন, প্রতিষ্ঠানের বৃহত্তর দক্ষতা, গতিশীলতার জন্য ওআইসি’র এবং এর পদ্ধতির ব্যাপক সংস্কার প্রয়োজন। তিনি বলেন, বাংলাদেশ ও ভ্রাতৃপ