শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৭ সফর ১৪৪৮

শিরোনাম :
সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’ দলীয়করণ ও রাজনৈতিক সহিংসতা বন্ধে ঐকমত্যের আহ্বান নেজামে ইসলাম পার্টির সিঙ্গাপুরে চিকিৎসাধীন ধর্মমন্ত্রীর শারীরিক অবস্থার উন্নতি পরীক্ষা ছাড়া বেফাকের আর কাজ কী? কাল থেকে জিপিএস ছাড়া চলবে না গণপরিবহন ‘লাইসেন্সহীন ও অদক্ষ চালকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ তিন সপ্তাহের বিদেশ সফরে মুফতি আবুল হাসান এমপি

মসজিদের ফ্যানে ঝুলে সোলেমান বাহারের আত্মহত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম  : নোয়াখালীর সেনবাগে মসজিদের ভিতরে ফ্যানে ঝুলে সোলেমান বাহার (৬২) নামে এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন।

বুধবার বিকেল সাড়ে ৪টায় ঘটনাটি উপজেলার নিজসেনবাগ গ্রামে উত্তর পাড়া জামে মসজিদে ঘটে। মৃত্যুকালে ৩ ছেলে ২ মেয়ে রেখে গেছেন তিনি।

স্থানীয় লোকজন ও ইউপি সদস্য জসিম উদ্দিন জানায়, নিজসেনবাগ গ্রামে উত্তর পাড়া জামে মসজিদে আসরের নামাজের আযান দেয়ার জন্য মোয়াজ্জেম আবুল কাশেম মসজিদে প্রবেশ করতে গেলে দেখেন সোলেমান বাহার গলায় রশি দিয়ে ফ্যানের সঙ্গে ঝুলছেন।

এ দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে তিনি চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে আসে। এ খবর পেয়ে তার ভাই সাহেব উদ্দিন এসে তাকে উদ্ধার করে সেনবাগ সরকারি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে তারা লাশ বাড়ি নিয়ে আসেন।

খবর পেয়ে পুলিশ রাত সাড়ে ৯টার দিকে ঘটনাস্থলে পৌছে লাশের সুরুত হাল শেষে কারও কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্থান্তর করে। এ ব্যাপারে সেনবাগ থানায় একটি অপমৃত্য মামলা দায়ের করা হয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ