বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

মিফতাহুল জান্নাত মহিলা মাদরাসার খতমে বুখারী অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

উবায়দুল্লাহ সাআদ : বৃহত্তর ময়মনসিংহের নারীদের অন্যতম দীনি প্রতিষ্ঠান মিফতাহুল জান্নাত মহিলা মাদরাসার খতমে বুখারী অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার সকাল ৮টায় মাদরাসা মিলনায়তে খতমে বুখারী অনুষ্ঠানে বুখারী শরীফের শেষ হাদীসের দরস প্রদান করেন জামিয়া আরাবিয়া মাখজানুল উলুম ময়মনসিংহের প্রিন্সিপাল মাওলানা আবদুর রহমান হাফেজ্জী

১৯৯৫ সালে যাত্রা শুরু করেছিল মাদরাসাটি বর্তমানে এর ছাত্রী সংখ্যা নয়শতাধিক এ বছর তাকমিল শেষ করলেন ৪৫ জন ছাত্রী।

সূচনাকাল থেকেই মাদরাসাটি বেফাকুল মাদারিসসহ সকল শিক্ষা বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষায় সম্মেলিত মেধা তালিকায় শীর্ষস্থানে রয়েছে

খতমে বুখারী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইত্তেফাকুল উলামার মজলিশে আমেলার সভাপতি শায়খুল হাদিস মাওলানা খালেদ সাইফুল্লাহ সাদী বিশিষ্ট লেখক ও গবেষক মাওলানা লাবীব আব্দুল্লাহ সহ উক্ত প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

মাওলানা লাবীব আব্দুল্লাহ তার বক্তব্যে বলেন, মিফতাহুল জান্নাত মহিলা মাদরাসাটি বাংলাদেশের উল্লেখযোগ্য একটি প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের নিয়মকানুন আমল আখলাকসহ লেখাপড়ার মান আলহামদুলিল্লাহ্ অনেক ভালো।

নিজের হাতের গড়া প্রতিষ্ঠানের স্মৃতিচারণ করতে গিয়ে মাওলানা লাবীব আব্দুল্লাহ আরো বলেন, আমার খেদমতকাল থেকে শুরু করে যতগুলো আসাতিজায়ে কেরামগণকে দেখেছি, তারা সবাই অনেক পরিশ্রমী।

তিনি শিক্ষক-শিক্ষিকাদের বেতন বৃদ্ধিরও জোর দাবী জানান।

উল্লেখ, মাওলানা লাবীব আব্দুল্লাহ দীর্ঘ ১৫ বছর এ মাদরাসার শিক্ষা সচিব ছিলেন।

ইমাম বুখারীর দেশে; আল্লামা তাকি উসমানি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ