বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ।। ২৯ আশ্বিন ১৪৩৩ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮


কুমিল্লায় তাবলিগ ইস্যুতে আলেমদের গালি; মুফতি ইয়াহ ইয়াকে অবাঞ্ছিত ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দিল্লির নিজামুদ্দীন মারকাজের জিম্মাদার মাওলানা সাদ কান্ধলভী বাংলাদেশে আগমন নিয়ে আলেমদের কটাক্ষ করায় কুমিল্লা শাসনগাছা দাওয়াতুল হক মাদরাসার মুহতামিম মুফতি ইয়াহ ইয়া মাহমুদকে অবাঞ্ছিত ঘোষণা করেছে কুমিল্লা জেলা কওমি মাদরাসা সংগঠন।

বুধবার সকাল ৯ টা থেকে ১১ টা পর্যন্ত চলা এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেয় কুমিল্লা জেলা কওমি মাদরাসা সংগঠন নেতৃবৃন্দ।

সংগঠনের সভাপতি মাওলানা নূরুল হকের সভাপতিত্বে সংগঠনের কার্যালয় জামিয়া আরাবিয়া কাসেমুল উলূম মাদরাসায় অনুষ্ঠিত হয় এ বৈঠক৷

বৈঠকে দেশের শীর্ষস্থানীয় আলেমদের কটাক্ষ করায় মুফতি ইয়াহ ইয়া মাহমুদকে কুমিল্লা জেলা কওমি মাদরাসা সংগঠন থেকে অবাঞ্ছিত ঘোষণা করে কয়েকটি সিদ্ধান্তে উপনীত হয়৷

সিদ্ধান্তগুলো হলো, এক. যতক্ষণ পর্যন্ত মুফতি ইয়াহ ইয়া মাহমুদ উলামায়ে কেরামের কাছে ক্ষমা না চাইবে, ততক্ষণ পর্যন্ত অবাঞ্ছিত থাকবে।

দুই. ইয়াহইয়া মাহমুদ যতদিন শাসনগাছা দাওয়াতুল হক মাদরাসার মুহতামিম হিসেবে থাকবেন ততদিন ওই মাদরাসার ছাত্ররা সংগঠনের কোনো ইভেন্ট ও পরীক্ষায় অংশ নিতে পারবে না৷

এ নির্দেশনা মুফতি ইয়াহ ইয়া মাহমুদ মুহতামিমের পদ থেকে বহিস্কৃত না হওয়া পর্যন্ত কার্যকর থাকবে।

এছাড়া তাকে বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড (বেফাক) হতে অবাঞ্ছিত ঘোষণা করার কার্যকারী পদক্ষেপ নেয়ার জন্য সংগঠনটিকে আবেদন করবে কুমিল্লা জেলা কওমি মাদরাসা শিক্ষাবোর্ড।

বৈঠকে অংশ নেয়া আলেমদের থেকে জানা যায়, মুফতি ইয়াহ ইয়া মাহমুদ তাবলিগ জামাত ও মাওলানা সাদ কান্ধলভীকে কেন্দ্র করে বিভিন্ন সময়ে আলেমদের কটাক্ষ করেছেন। যে কারণে জেলার ধর্মপ্রাণ মানুষ ও আলেমগণ তার প্রতি দীর্ঘদিন ধরে ক্ষিপ্ত।

ধরণ পাল্টে ভয়াবহ রূপে যৌতুক; বিলুপ্ত হচ্ছে না কেনো?

সম্প্রতি মুফতি ইয়াহ ইয়া মাহমুদ নিজের ফেসবুক পোস্টে দেশের শীর্ষস্থানীয় আলেম ও আকাবির উলামাদের শানে অরুচিকর মন্তব্য এবং ‘রাজাকার’ বলেও গালি দেন। যারা মাওলানা সাদের বিপক্ষে বিক্ষোভ করেছেন তাদেরকে জালেম বলেও মন্তব্য করেন তিনি।

এমন মন্তব্য ও ভ্রান্ত অবস্থানের জের ধরেই বিতর্কিত ইয়াহ ইয়া মাহমুদকে কুমিল্লা জেলা কওমি মাদরাসা সংগঠন থেকে অবাঞ্ছিত করা হয়েছে।

এর আগেও তিনি চিংড়ি মা