মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :

যুব জমিয়ত সম্মেলনে ১৯ ঘোষণা; ৩ কর্মসূচি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা নূর হোছাইন কাসেমী বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। জনগণের জানমালের নিরাপত্তা বিধানে সরকার আন্তরিক না হলে সরকার গণবিচ্ছিন্ন হয়ে যাবে।

তিনি বলেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় যুব সমাজকে এগিয়ে আসতে হবে। যুব সমাজকে মাদকাশক্তি থেকে রক্ষা করতে হলে ধর্মীয় অনুশাসনের বিকল্প নেই।

বৃহস্পতিবার (১৫ মার্চ) সকাল ১০ ঘটিকায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে যুব জমিয়ত বাংলাদেশ এর উদ্যোগে আয়োজিত জাতীয় যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহসভাপতি মাওলানা জহিরুল হক ভূইয়া ,মাওলানা জুনাইদ আল হাবিব, যুগ্মমহাসচিব সাবেক এমপি এডভোকেট মাওলানা শাহীনূর পাশা চৌধুরী, মাওলানা মনজুরুল ইসলাম আফেন্দি, মাওলানা তাফাজ্জুল হক আজিজ, সাংগঠনিক সম্পাদক মাওলানা উবায়দুল্লাহ ফারুক, আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক মাওলানা শুয়াইব আহমদ, ইউকে জমিয়ত নেতা মাওলানা নূরে আলম হামিদী, মাওলানা আব্দুল কুদ্দুস।

বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন মাসিক মদীনা সম্পাদক মাওলানা আহমদ বদর উদ্দীন খান। সংগঠনের সভাপতি মাওলানা শারফুদ্দীন ইয়াহইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে ঘোষণাপত্র পাঠ করেন যুব জমিয়তের সাধারণ সম্পাদক গোলাম মাওলা।

আরও পড়ুন: পাকিস্তানে তাবলিগের ইজতেমা ভণ্ডুল করতে আত্মঘাতি হামলা; নিহত ৯

স্বাগত বক্তব্য রাখেন, সম্মেলন বাস্তবায়ন কমিটির আহবায়ক মাওলানা আখতারুজ্জামান।

সম্মেলন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মুফতি জাবের কাসেমী, প্রচার সচিব মাওলানা রুহুল আমীন নগরী, সদস্য নেতা মাওলানা ইসহাক কামাল।

জাতীয় সম্মেলনের ঘোষণা

সম্মেলনে বক্তারা বলেন, আমাদের যুব সমাজ জাতির আশা-ভরসার কেন্দ্রস্থল। জাতীয় জীবনে যে কোনো গুরুত্বপূর্ণ এবং আপদকালিন মুহূর্তে যুব সমাজ অগ্রণী ভূমিকা পালন করতে পারে।

আমাদের যুব সমাজকে সঠিক দিকনির্দেশনা প্রদান করা এখন সময়ের দাবী। এজন্য যুব জমিয়ত বাংলাদেশে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। যুব জমিয়ত বাংলাদেশের জাতীয় সম্মেলন উপলক্ষ্যে সরকারের প্রতি দাবিসমূহ-

* দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় যুব সমà¦