সৈয়দ ফয়জুল আল আমীন
গত বছরের নীতিমালার বেশ কিছু পরিবর্তনসহ ‘হজ প্যাকেজ ২০১৮’-এর খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বরাবরের মতো দুটি প্যাকেজ রাখা হয়েছে। দুটি প্যাকেজেই গতবারের তুলনায় খরচ বেড়েছে।
এবার প্রথম প্যাকেজে খরচ বেড়েছে ২১ হাজার এবং দ্বিতীয় প্যাকেজে খরচ বেড়েছে ১৫ হাজার টাকার মতো। আর বিমান ভাড়া বেড়েছে ১৪ হাজার টাকার মতো। ফলে সার্বিকভাবে বাড়ছে হজে যাওয়ার খরচ।
কিন্তু কথা হচ্ছে, খরচ বাড়লেও সুযোগ-সুবিধা যে বাড়েনি কিছুই। আগের ভোগান্তিগুলো নিঃশেষ হবে কিনা থেকে যাচ্ছে সে সন্দেহও।
দুঃখজনক হলেও সত্য-স্বাভাবিক সময়ে যে পরিমাণ বিমান ভাড়া গ্রহণ করা হয় হজের মৌসুমে তা তিনগুণ করা হয়! এ সমস্যা সমাধানে যেন কারও দায় নেই। সরকার কত কাজেই তো ভর্তুকি দেয়, তাহলে এক্ষেত্রে কেন নয়?
চলতি বছরের ১৪ জানুয়ারি সৌদি আরবের হজ কর্তৃপক্ষ ও বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয়ের মধ্যে হজ চুক্তি সম্পন্ন হয়। ২০১৮ সালের হজ পালনেচ্ছুদের নিবন্ধন শেষ হয়েছে অনেক আগেই। ২০১৯ সালের হজ নিবন্ধনও প্রায় শেষ পর্যায়ে।
২০১৮ সালে বাংলাদেশ থেকে হজে যাবেন ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন বাংলাদেশি। চুক্তি অনুযায়ী এ বছর সরকারি ব্যবস্থাপনায় ৭ হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ২০ হাজার ১৯৮ জন হজে যেতে পারবেন। চাঁদ দেখা সাপেক্ষে ২১ আগস্ট চলতি বছরের পবিত্র হজ অনুষ্ঠিত হবে।
গণমাধ্যমে প্রকাশ, সরকারিভাবে প্রথম প্যাকেজে মোট খরচ তিন লাখ ৯৭ হাজার ৯২৯ টাকা, গতবার ছিল তিন লাখ ৮১ হাজার ৫০৮ টাকা। একই সাথে দ্বিতীয় প্যাকেজে খরচ নির্ধারণ করা হয়েছে তিন লাখ ৩১ হাজার ৩৫৯ টাকা, যা গতবার ছিল তিন লাখ ১৯ হাজার ৩৫৫ টাকা।
এক্ষেত্রে রয়েছে অস্বচ্ছতা। যেমন : এবার বেসরকারিভাবে হজের খরচ সর্বনিম্ন তিন লাখ ৩১ হাজার ৩৫৯ টাকা নির্ধারণ করা হলেও সর্বোচ্চ কত নেওয়া হবে তা নির্ধারণ করা হয়নি। ফলে অরাজকতার সুযোগ থেকেই গেল।
প্রসঙ্গত, ২০১৭ সালের নীতির সঙ্গে ২০১৮ সালের নীতির বেশকিছু পরিবর্তন আনা হয়েছে। আগে নিয়ম ছিল হজে যেতে চাইলে এনআইডি কার্ড বাধ্যতামূলক। তবে এবার একটি নতুন বিষয় যোগ করা হয়েছে।
সেখানে ৩ এর ১.১ ধারায় বলা হয়েছে প্রবাসীরা পাসপোর্টের মাধ্যমে প্রাক নিবন্ধন করতে পারবেন। প্রাক নিবন্ধনের পর এমআরপি পাসপোর্ট থাকতে হবে। এটার মেয়াদ থাকবে ছয় মাস।
আগে ছিল পুলিশ ভেরিভিকেশন দুইবার। এবার প্রাক নিবন্ধনের সময় পুলিশ ভেরিভিকেশন লাগবে না। ফলে ভেরিফিকেশন একবার করলেই চলবে। এ দুই ক্ষেত্রে অবশ্য কিছুটা হলেও সুফল মিলবে বলে ধরে নেওয়া