রবিবার, ১৬ আগস্ট ২০২৬ ।। ১ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউল আউয়াল ১৪৪৮


সন্ত্রাসীদের গুলিতে পেশ ইমাম খুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম

ইয়েমেনের হাদরামাত প্রদেশের ত্রিম শহরের আল-মাহাদার মসজিদের পেশ ইমাম আল্লামা ইদরুস বিন সামেতকে গতকাল ১ম মার্চে সশস্ত্র সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে।

সশস্ত্র সন্ত্রাসীরা আল্লামা ইদরুস বিন সামেতের বাড়ীতে হামলা চালিয়ে তাকে জোহরের নামাজরত অবস্থায় গুলি করে হত্যা করেছে।

সশস্ত্র সন্ত্রাসীরা আল্লামা ইদরুস বিন সামেতের বাড়ীতে প্রবেশ করে তাকে গুলি করে দ্রুত পালিয়ে যায়।
ত্রিম শহরের বিশিষ্ট আলেমদের মধ্যে আল্লামা ইদরুস বিন সামেত একজন। তিনি মডারেশন এবং সংশোধনীপন্থী ছিলেন এবং চরমপন্থী অতিরঞ্জিত মাজহাবের বিরোধিতা করতেন।

কেউ কেউ মনে করে যে তাকে সেই জন্যই জীবন দিতে হয়েছে।

সূত্র: আল-ইকনা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ