শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
খেলাফত মজলিস কুমিল্লা উত্তর জেলা শাখার দায়িত্বশীল সভা অনুষ্ঠিত জ্বালানি সংকট থেকে বের হতে সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী মালিবাগ ট্রাজেডির ২৪ বছর, বিচার না হওয়ায় ইসলামী আন্দোলনের ক্ষোভ বালাগঞ্জে বিকেএমের ওয়ার্ড প্রতিনিধি ও দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত দেশ গড়ার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন খালেদা জিয়া : মির্জা ফখরুল মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবন উদ্বোধন ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত

মুহম্মদ জাফর ইকবালকে ছুরিকাঘাত করা যুবকটি কে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সিলেট প্রতিনিধি: শনিবার বিকালে রোবট প্রতিযোগিতা চলাকালীন হামলার শিকার হন লেখক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল

তবে এমন দিনে দুপুরে কে তার উপর ছুরিকাঘাত করার সাহস করলো এ প্রশ্নটি ঘুরছে সবার মাথায়।

শনিবার বিকাল ৫টা ৩৫ মিনিটের দিকে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এক অনুষ্ঠানে অধ্যাপক ড. জাফর ইকবালকে ছুরিকাঘাত করেন এক যুবক। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়।

জানা যায়, অনুষ্ঠানে সবকিছু স্বাভাবিকই ছিল। হামলার আগে এমন কোনো পরিস্থিতি তৈরি হবে তা কেউ ভাবতেও পারেনি।

ঘটনাস্থলে থাকা কয়েকজন শিক্ষার্থী জানান, স্যার মুক্তমঞ্চে বসা অবস্থায় পেছন থেকে আঘাত করা হয়। কিছু বুঝে ওঠার আগেই স্যারের শরীরে রক্ত দেখা যায়।

তবে হামলার পর ওই যুবককে শিক্ষার্থীরা ঘিরে ফেলে এবং মারধর করে আটকে রাখে। এ সময় জাফর ইকবাল শিক্ষার্থীদের বলেন আমি ওকে আছি।

তবে জনসম্মুকে এমন হামলার দু:সাহসকারী কে এ বিষয়ে এখনো বিস্তারিত জানানো হয়নি। ওই যুবককে প্রথমেই আটকে রাখা হয় শাবির একটি রুমে। পরে পুলিশ তাকে নিয়ে যায়।

সিলেট মেট্রোপলিটনের এডিসি আবদুল ওহাব বলেন, ‘অধ্যাপক জাফর ইকবালকে ছুরিকাঘাতের ঘটনায় এক যুবককে আটক করা হয়েছে।’

তবে মিডিয়াকে এখনো আটক যুবকের নাম পরিচয় জানায়নি পুলিশ।

শাবি ক্যাম্পাসে মুহম্মদ জাফর ইকবালকে ছুরিকাঘাত


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ