বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আওয়ামী অপশক্তির তৎপরতা রোধে কঠোর পদক্ষেপ চায় খেলাফত মজলিস আজ লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে শরীয়তপুরে বিকেএমের মতবিনিময় আজ আওয়ার ইসলামের সিরাত সেমিনার, পুরস্কার পাচ্ছেন ৭৫ বিজয়ী মসজিদুল হারামে শিশুর স্ট্রলার প্রবেশে ৫ প্রবেশপথ, অনুমতি যেখানে মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত ২০২৭ সালের হজযাত্রীদের টিকাদানে ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ আগামী শুক্রবার হারামাইন শরিফাইনে জুমার ইমাম যাঁরা

দেশে উন্নত চিকিৎসা থাকতেও কেন বিদেশে যেতে হচ্ছে রোগীদের?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সৈয়দ ফয়জুল আল আমীন

দেশে দিন দিন চিকিৎসা ব্যয় বাড়ছেই। এমন বাস্তবতায় বলা যায়, চিকিৎসা পাওয়া প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার তা সর্বাংশে সত্য নয়। বিশেষ করে দেশের দরিদ্র জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা এখন মৌলিক অধিকার নয়; বরং একটি সুযোগ, যা কেউ পাচ্ছে, আর কেউ পাচ্ছে না।

রাজধানীর সরকারি হাসপাতালগুলোয় চিকিৎসাসেবার যে চিত্র, তা সাধারণ মানুষের জন্য রীতিমতো আতঙ্কের।

খাদ্যে ভেজালের যে ভয়ংকর চিত্র সংবাদমাধ্যমে প্রকাশিত হচ্ছে, তার চেয়েও ভয়াবহ পরিস্থিতি সরকারি হাসপাতালগুলোয়। বাস্তবতা পর্যালোচনায় বলা যায়, চিকিৎসকদের প্রতি আস্থাহীনতার কারণেই দিন দিন সামর্থ্যবান রোগীদের বিদেশনির্ভরতা বাড়ছে।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রতিদিন শত শত রোগী এসে ভিড় করে। এসব রোগীর ৮০ শতাংশ দরিদ্র। দূর-দূরান্ত থেকে আসা এসব রোগী হয়রানি ও ভোগান্তির শিকার হচ্ছে।

চিকিৎসকরা দিনের একটা সময় হাসপাতালে এলেও চিকিৎসা কিংবা ব্যবস্থাপত্র দেওয়ার সময় যেন তাদের নেই!

দেশের বিশাল জনগোষ্ঠী দারিদ্র্যসীমার নিচে বাস করে, যাদের সামান্য খরচ করারও সামর্থ্য নেই। যারা মধ্যবিত্ত তাদেরও চিকিৎসার জন্য কোনো বাড়তি বরাদ্দ নেই। দেশে স্বাস্থ্যবিমার ব্যবস্থাও নেই।

ফলে পরিবারের কেউ অসুস্থ হলে ঋণ নিয়ে চিকিৎসা করাতে হয়। রোগী সুস্থ হবে কি না, এ নিশ্চয়তা না থাকলেও, সংশ্লিষ্ট পরিবারটা যে পথে বসবে, তা বলা যায়।

এককথায়, চিকিৎসা ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে সীমিত আয়ের মানুষ। কেননা, আয়ের তুলনায় বেড়েছে চিকিৎসা ব্যয়।

গণমাধ্যমে প্রকাশ, সমস্যায় জর্জরিত সরকারি হাসপাতালগুলোই এখন রোগাক্রান্ত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতার কারণে সরকারি হাসপাতালে চলছে চরম অব্যবস্থাপনা। চিকিৎসা নিতে আসা রোগীদের ৮০ শতাংশই চিকিৎসার মান নিয়ে সন্তুষ্ট নয়।

সরকারি স্বাস্থ্যকেন্দ্র, স্বাস্থ্য কমপ্লেক্সে ও হাসপাতালগুলোতে রোগীদের নানাভাবে হয়রানি করা হচ্ছে। হাতুড়ে চিকিৎসকদের কাছে গেলে যে খরচ হয়, তার থেকে বেশি খরচ পড়ে সরকারি চিকিৎসকদের কাছে গেলে। তাদের কাছে ওষুধপত্র ঠিকমতো পাওয়া যায় না এবং পাওয়া গেলেও দাম বেশি।

শুধু কি তা-ই? ব্যবস্থাপত্রে অনেক সময় অপ্রয়োজনীয় ওষুধ লেখেন চিকিৎসকরা। অথচ সঠিক রোগ নির্ণয় (ডায়াগনসিস) করতে পারলে ওষুধের সংখ্যা কম হতো। এক্ষেত্রে বলা যায়, প্রভিশনাল ডায়াগনসিস, পরীক্ষায় প্রাপ্ত বিষয় এবং রোগীর ইতিহাস এ তিন বিষয় লিখতে চিকিৎসকদের উà§