শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বালাগঞ্জে বিকেএমের ওয়ার্ড প্রতিনিধি ও দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত দেশ গড়ার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন খালেদা জিয়া : মির্জা ফখরুল মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবন উদ্বোধন ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার

এ কাজটি করার আগে বার বার ভেবে দেখার আহ্বান সৌদি গ্রান্ড মুফতির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাওলাদার জহিরুল ইসলাম: সৌদি আরবের গ্রান্ড মুফতি শায়খ আবদুল আজিজ আশ শায়খ বিবাহিত যুবক যুবতির প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, তারা যেন তালাক দেয়ার ক্ষেত্রে তাড়াহুড়া না করে। বরং চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার পূর্বে খুব ভালো করে ভেবে নিতে হবে।

আরব নিউজ জানিয়েছে, শায়খ আবদুল আজিজ এক টিভি সাক্ষাতকারে বলেছেন, তালাকের ব্যাপারে সিদ্ধান্ত তখনেই নেবে যখন পারস্পারিক বনিবনার কোনো পথই খোলা না থাকে। সামান্য কিছুতেই তালাকের সিদ্ধান্তে না যাওয়া এবং এক্ষেত্রে খুব ধীরে এগোনো দরাকার।

তিনি বলেন, অধিকাংশ মানুষ তালাকের ফতোয়া নেয়ার জন্য আসে। তালাকের ব্যাপারে যুব সমাজের জানা শোনা একদমই কম। ফলে মাসআলা জানতে আসা অধিকাংশ মানুষই জিজ্ঞেস করে, তালাক দেয়ার পর এখন কিভাবে স্ত্রীকে ফিরিয়ে এনে সংসার করবে।

ভিজিট করুন ourislam tv

তিনি বিশ্বে তালাকের সংখ্যা বেড়ে যাওয়ার ওপর উদ্বেগ প্রকাশ করে বলেন, তালাক পুরুষের জন্য আল্লাহর পক্ষ থেকে দেয়া একটি অধিকার এর সীমালংঘন করা কোনোভাবেই ঠিক হবে না। যথাস্থানে তালাকের প্রয়োগ না হলে আল্লাহর কাছে জবাবদিহি করত হবে।

তার মতে, তালাক সামাজিক বন্ধনকে দুর্বল করে দেয়, ঘর ধ্বংস করে দেয় এবং শিশুদের জীবনকে দুর্বিসহ করে তোলে। তাই দম্পতির উচিত যে কোনো ভাবে সংসার টিকিয়ে রাখার চেষ্টা করা। নিজেদের সন্তানদের ভবিষ্যতের ব্যাপারে চিন্তা করা উচিত।

সূত্র: ডেইলি কুদরত


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ