বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ৮ আশ্বিন ১৪৩৩ ।। ১২ রবিউস সানি ১৪৪৮


কওমী মাদরাসা শিক্ষাবোর্ড কিছু প্রস্তাবনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাওলানা লাবীব আবদুল্লাহ
শিক্ষক, খতিব ও কলামিস্ট

ঢাকা, সিলেট, চট্রগ্রাম, উত্তারাঞ্চল, কিশোরগঞ্জ, বি বাড়িয়াসহ আরও কয়েকটি অঞ্চলকেন্দ্রিক কওমী মাদরাসা শিক্ষাবোর্ড দেখার সুযোগ হয়েছে আমার৷ ব্যাক্তিগতভাবে গত দুই যুগ থেকে আমি নাযেমে তালীমাতের কাজে জড়িত৷

তাছাড়া ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক হিসেবে কিছুদিন সরাসরি বর্তামানে সহযোগীদের সহযোগিতায় বৃত্তিপরীক্ষার সঙ্গে জড়িত৷ ব্যক্তিগতভাবে বেফাকের সকল মারহালায় পরীক্ষা দিয়েছি তালেবে ইলমের যামানায়৷

আমাদের সময় পরীক্ষাগুলোর উত্তরপত্র অনেকেই আরবিতে লিখতেন৷ আমিও তাকমিলের কেন্দ্রীয় পরীক্ষা আরবিতে দিয়েছিলাম৷ হস্তাক্ষর সুন্দরের জন্য পৃথক নম্বর দেওয়া হতো৷ সুন্দর উপস্থাপনার জন্যও পৃথক নম্বর থাকতো৷

১৯৯২ সালে কেন্দ্রীয় পরীক্ষা দেই তাকমিলে৷ তখন কল্পনাও করা যেতো না বাংলা নোট গাইডের৷ সাজেশনের৷ ফজিলত পরীক্ষায় তাহরিকে দারুল উলূম দেওবন্দ বিষয়টি পরীক্ষার অন্তর্ভুক্ত ছিলো৷

তখনও মাওলানা আবুল ফাতাহ মুহাম্মদ ইয়াহইয়া রহ রচিত দেওবন্দ আন্দোলন: ইতিহাস ঐতিহ্য অবদান বইটি রচিত হয়নি৷ নানা উপায়ে দেওবন্দ সম্পর্কে তথ্য সংগ্রহ করে এই বিষয়ে পরীক্ষা দেই৷ ১০০ মার্কের ৯৬ নম্বর পেয়েছিলাম আমি৷

এই উত্তরপত্রে বাংলায় লিখেছিলাম৷ আমাদের সময় কেউ কেউ উত্তরপত্র উর্দুতে লিখতো৷ এখন আগের মতো নেই৷

পরীক্ষাকেন্দ্রিক নানা আয়োজন৷ আমার জানামতে কোথাও কোথাও কোচিং ও শুরু হয়েছে৷ নোট, গাইড ও সাজেশন বাজারে ছয়লাব৷ যেকোনো মাদরাসায় তালেবে ইলমের পড়ার টেবিল দেখলেই পাওয়া যাবে সকল বাংলা নোট৷ গাইড৷

সাজেশন৷ একটি পরীক্ষা হলে সবাইকে বাংলায় উত্তরপত্র লিখতে দেখলাম৷ একজন শুধু আরবিতে লিখছে৷ উর্দুতে কেউ না৷ চট্রগ্রাম, সিলেট, উত্তারাঞ্চলে এখনও কেউ কেউ উর্দুতে উত্তরপত্র লিখে৷

ঢাকা ও ময়মনসিংহে উর্দু প্রায় বিদায়৷ আমি যদি স্পষ্ট করে হলি তাহলে আমাদের শিক্ষাবোর্ডগুলো পরীক্ষা সর্ববস্ব হয়ে যাচ্ছে৷ শিক্ষার৷ মান উন্নতি করার পদক্ষেপ সীমিত৷ তালিম তরবিয়তের মান বৃদ্ধির সুনির্দিষ্ট লক্ষ্য বা ভিশন মিশন অস্পষ্ট৷

তাছাড়া শিক্ষাবোর্ডগুলোর পরীক্ষার সিলেবাসে দীন দুনিয়ার জ্ঞানের সমন্বয়ের অভাব৷ তাকমিলের একজন তালেবে ইলমকে হাদিস ও ফিকহ সম্পর্কে কিছুটা ধারনা রাখে৷

তাফসিরে জালালাইন তো মনে হয় অনেক বোর্ডে পরীক্ষাই হয় না৷ আধুনিক জ্ঞান বিজ্ঞান ও তথ