রবিবার, ১৬ আগস্ট ২০২৬ ।। ১ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাম উপসর্গে প্রাণ গেল আরও ৬ শিশুর হারিয়ে যাওয়া জমজম কূপের সন্ধান ‘সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫১ শয্যায় উন্নীত করা হবে’  বাংলাদেশকে জনকল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী জুয়া-অশ্লীলতা বন্ধের আশ্বাসে কর্মসূচি স্থগিত করল কুমিল্লার ৭ ইসলামি সংগঠন পাঞ্জাবি ছিঁড়ে মাওলানা আনিসুর রহমানের ঘোষণা- ‘খতমে নবুওয়াতের জন্য জীবন উৎসর্গ করব’ প্রশিক্ষিত মুয়াজ্জিন সেবা চালু করেছে আস-সুন্নাহ দাওয়াহ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট আল-আজহার মসজিদে কুরআন পরীক্ষায় অংশ নিলেন ২৪০০ শিক্ষার্থী জুলাই গণঅভ্যুত্থানের স্মরণসভায় হেফাজত আমিরকে আমন্ত্রণ ধর্ম মন্ত্রণালয়ে ভিন্ন মতাদর্শের কাউকে নেওয়া ঠিক হবে না

পাকিস্তানে পুরনো কুরআন সংরক্ষণে দুই মাইল লম্বা সুড়ঙ্গ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম

পুরনো কোরান সংরক্ষণের জন্য পাকিস্তানের কোয়েটা শহরের কাছে এক পর্বতমালায় দুই মাইল লম্বা সুড়ঙ্গ তৈরি করা হয়েছে।

বিবিসি বাংলার তথ্যমতে, পর্বতের সুড়ঙ্গ পথে হাজার-হাজার ছিঁড়ে যাওয়া কোরআন এনে রাখা হয়েছে। মুসলিমরা বিশ্বাস করে, কোরআন পুরনো হয়ে গেলে কিংবা সেটির পৃষ্ঠা ছিঁড়ে গেলেও যেখানে-সেখানে ফেলে দেয়া উচিত নয়।

সেজন্য পাকিস্তানের বিভিন্ন এলাকা থেকে এ পাহাড়ের নিচে পুরনো কোরআন জমা রাখা হয়। এখানে একটি সুড়ঙ্গ রয়েছে যেটি প্রায় দুই মাইল দীর্ঘ। এ সুড়ঙ্গের ভেতরে দুই পাশে পুরনো কোরআন বস্তায় স্তূপ করে রাখা হয়েছে। একেকটি বস্তায় আট থেকে দশটি কোরআন রাখা হয়েছে।

এ সুড়ঙ্গে কাজ করেন আব্দুর রশিদ লেহরি। তিনি বলেন, “আমার বড় ভাই কোরআন ভালোবাসে। যেসব কোরআন ফেলে দেয়া হতো তিনি সেগুলো সংগ্রহ করতেন। এবং তার গাড়িতে যত্ন করে রেখে দিতেন। এর পর আমরা এ জায়গাটি প্রতিষ্ঠা করেছি।”

প্রতিদিন এখানে বহু পুরনো কোরআন আনা হয়। চারপাশে পুরনো কোরআনের স্তূপ দেখা যায়। এখান থেকে বাছাই করা হয়। যেসব কোরআনের পৃষ্ঠা খুব বেশি ছিঁড়ে যায়নি, সেগুলোকে নতুন করে বাধাই করার জন্য আলাদা করে রাখা হয়।

এরপর বিভিন্ন মসজিদ, মাদ্রাসা এবং দরিদ্র মানুষের মাঝে এসব কোরআন বিতরন করা হয়। যেসব কোরআন বাধাই করার অবস্থায় নেই সেগুলো সুড়ঙ্গের ভেতরে রাখা হয়। কোরআন রাখার জন্য এ পর্বতের নিচে প্রতিনিয়ত সুড়ঙ্গ তৈরি করা হচ্ছে। তবে শক্ত পাথর কেটে সুড়ঙ্গ তৈরি করা বেশ কঠিন কাজ।

সূত্র: বিবিসি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ