বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আওয়ামী অপশক্তির তৎপরতা রোধে কঠোর পদক্ষেপ চায় খেলাফত মজলিস আজ লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে শরীয়তপুরে বিকেএমের মতবিনিময় আজ আওয়ার ইসলামের সিরাত সেমিনার, পুরস্কার পাচ্ছেন ৭৫ বিজয়ী মসজিদুল হারামে শিশুর স্ট্রলার প্রবেশে ৫ প্রবেশপথ, অনুমতি যেখানে মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত ২০২৭ সালের হজযাত্রীদের টিকাদানে ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ আগামী শুক্রবার হারামাইন শরিফাইনে জুমার ইমাম যাঁরা

ট্রাক-অটোর সংঘর্ষে কেরানীগঞ্জে নিহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলায় ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অটোর চালক ও দুই যাত্রী নিহত হয়েছেন।

শুক্রবার মধ্যরাতে উপজেলার ইকুরিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই মো. আবুল কাউসার এ তথ্য নিশ্চিত করেছেন।

এসআই কাউসার জানান, রাতে সিএনজি চালিত একটি অটোরিকশা দুইজন যাত্রী নিয়ে পোস্তগোলা থেকে আসছিল। ইকুরিয়া বাজার এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার দুইজন ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত হন একজন।

স্থানীয়রা আহত ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।