মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সৌদি আরবে হিজরি নববর্ষ শুরু, ২৫ জুন পবিত্র আশুরা ৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক

আমলকী খাওয়ার ৫ উপকারিতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আমলকীকে পাওয়ার হাউস বা শক্তির বাড়ি বলা হয়। এর মধ্যে রয়েছে ভিটামিন সি, আয়রন, অ্যান্টিঅক্সিডেন্ট। আমলকীর রস নিয়মিত খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। তাই নিয়মিত আমলকী খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

আমলকীর রসের কিছু গুণের কথা জানেন:

১.ঋতুস্রাবের ব্যথা কমায়
আমলকী ভিটামিন ও মিনারেলে ভরপুর একটি ফল। এর রস ঋতুস্রাবের ব্যথা কমাতে কার্যকর। এটি কেবল শরীর থেকে বিষাক্ত পদার্থ কমাতে সাহায্য করে না, ঋতুস্রাবকে সহজ করতেও কাজ করে।

২.অ্যাজমা কমায়
আমলকীর রসের মধ্যে কয়েক ফোঁটা মধু মিশিয়ে খেলে অ্যাজমা অ্যাটাকের আশঙ্কা কমে। এমনকি দিনে দুবেলা আমলকীর রস খাওয়া শ্বাসকষ্টের সমস্যাকে কমাতে সাহায্য করে।

৩.ক্যানসার প্রতিরোধ করে
আমলকীর রসের মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট। এটি ফ্রি রেডিক্যালসের কমিয়ে ক্যানসার প্রতিরোধে সাহায্য করে।

৪.ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে
ডায়াবেটিস নিয়ন্ত্রণে আমলকীর রস উপকারী। এর মধ্যে রয়েছে ক্রমিয়াম। এটি রক্তের সুগারের মাত্রাকে নিয়ন্ত্রণ করে।

৫.কোষ্ঠকাঠিন্য কমায়
আমলকীর মধ্যে রয়েছে আঁশ। নিয়মিত আমলকীর রস খাওয়া কোষ্ঠকাঠিন্য কমাতে কাজ করে। তবে অতিরিক্ত আমলকীর রস খাবেন না। পরিমিত পরিমাণে খান।

টিএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ