শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৭ সফর ১৪৪৮

শিরোনাম :
সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’ দলীয়করণ ও রাজনৈতিক সহিংসতা বন্ধে ঐকমত্যের আহ্বান নেজামে ইসলাম পার্টির সিঙ্গাপুরে চিকিৎসাধীন ধর্মমন্ত্রীর শারীরিক অবস্থার উন্নতি পরীক্ষা ছাড়া বেফাকের আর কাজ কী? কাল থেকে জিপিএস ছাড়া চলবে না গণপরিবহন ‘লাইসেন্সহীন ও অদক্ষ চালকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ তিন সপ্তাহের বিদেশ সফরে মুফতি আবুল হাসান এমপি

বিএনপি আদালত অবমাননা করছে: কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : আন্দোলনে অক্ষম বিএনপি শান্তিপূর্ণ কর্মসূচির নামে আদালত অবমাননা করছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার সকালে নারায়ণগঞ্জে এক অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ দাবি করেছেন।

তিনি বলেন, খালেদা জিয়ার সাজা ও বন্দি হওয়ার প্রতিক্রিয়ায় জনগণ কোনো সাড়া শব্দ করেনি। এটা হবে না তা বিএনপি ভাবেনি। এটা তাদের ভুল। এখন অক্ষমতার অজুহাতকে তারা শান্তিপূর্ণ কর্মসূচি পালনের কৌশল হিসেবে প্রচার করছে।

মন্ত্রী বলেন, খালেদা জিয়ার গ্রেফতারের পর তারা অনশন, অবস্থান ও বিভিন্নভাবে প্রতিবাদ করেছে, কোথাও তো পুলিশ বাধা দেয়নি। তারা আদালতের বিরুদ্ধে কর্মসূচি পালন করছে, এটা তাদের মনে রাখতে হবে। এই কর্মসূচি সরকারের বিরুদ্ধে নয়।

খালেদাকে নির্বাচন থেকে সরাতে এই রায়-বিএনপি নেতাদের এমন বক্তব্যে তিনি বলেন, আমরা প্রতিদ্বন্দ্বিতাবিহীন নিরামিষ নির্বাচনে যেতে চাই না। আসলে বিএনপি নিজেরাই যদি নির্বাচন থেকে সরে দাঁড়ায় এবং সরে দাঁড়ানোর প্রতিবাদ যদি তারা প্রদর্শন করতে চায় তাহলে আমাদের তো কিছু করার নেই।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ