আওয়ার ইসলাস,ডেস্ক: শিক্ষাব্যবস্থায় প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঘটনা মহামারি আকার ধারণ করেছে এবং মাদকের মতো তা তরুণ সমাজকে ধ্বংস করছে বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। সেই সঙ্গে ওই ঘটনা খতিয়ে দেখতে একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি আর সমাধান খুঁজতে একটি প্রশাসনিক কমিটি গঠন করে দিয়েছেন আদালত।
বিচার বিভাগীয় তদন্ত কমিটির প্রধান করা হয়েছে ঢাকার জেলা ও দায়রা জজ এস এম কুদ্দুস জামানকে। আর প্রশাসনিক কমিটির প্রধান করা হয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদকে। এ ছাড়া প্রশ্নপত্র ফাঁস রোধ করার ক্ষেত্রে সরকারের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।
বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল বৃহস্পতিবার এ বিষয়ে আদেশ দেন। ওই আদেশের কপি পাওয়ার সাত দিনের মধ্যে কমিটিকে কাজ শুরু করতে নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী ৩০ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে কমিটিকে।
এ ছাড়া শিক্ষা, আইন, প্রাথমিক ও গণশিক্ষা, স্বরাষ্ট্র, তথ্য-প্রযুক্তিসচিব, বিটিআরসি চেয়ারম্যান, পুলিশের মহাপরিদর্শক, ৯টি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানসহ ২০ বিবাদীকে দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আইনুন নাহার সিদ্দিকা, শিকদার মাহমুদুল রাজী, মোহাম্মদ রাজু মিয়া ও নুর মুহাম্মদ আজমীর করা এক রিট আবেদনের ওপর প্রাথমিক শুনানি শেষে আদেশ দেন আদালত। রিট আবেদনকারীপক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল এস এম মনিরুজ্জামান।
প্রশ্নপত্র ফাঁস হওয়ায় চলতি বছরের এসএসসি পরীক্ষা বাতিল চেয়ে ওই রিট আবেদনটি করা হয়। গতকাল সকালে শুনানিকালে রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতকে জানান, প্রশ্নপত্র ফাঁসের ঘটনা তদন্তে সরকার একটি কমিটি গঠন করেছে। ওই সময় আদালত কমিটির অগ্রগতি জানতে চান এবং রুল জারি করেন।
এর আগে আদালত প্রশ্নপত্র ফাঁস বিষয়ে মন্তব্য করেন। এ ছাড়া দুপুর ২টায় পরবর্তী আদেশের জন্য সময় নির্ধারণ করেন আদালত। পরে নির্ধারিত সময়ে আদালত আলাদা দুটি কমিটি গঠন করে আদেশ দেন।
পাঁচ সদস্যের বিচার বিভাগীয় তদন্ত কমিটির অন্য চার সদস্য হলেন নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার মুখ্য মহানগর হাকিম এবং আইন ও শিক্ষা মন্ত