বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

ফেনীর আজিজিয়া কাসেমুল উলুমের ১২ সালা দস্তারবন্দী কাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ১৫ ও ১৬ ফেব্রুয়ারি ফেনী জেলার জামিয়া আজিজিয়া কাসেমুল উলুমের বারসালা দস্তারবন্দী ও ইসলামী মহা সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

সম্মেলনে অতিথি হয়ে আসছেন ঐতিহ্যবাহী দারুল উলুম দেওবন্দের মুহতামিম আল্লামা আবুল কাসেম নোমানী ও হাটহাজারী মাদরাসার সিনিয়র মুহাদ্দিস আল্লামা জুনায়েদ বাবুনগরী। এছাড়াও বিশিষ্ট উলামায়ে কেরাম সম্মেলনে আসবেন।

সম্মেলনে নবীন, প্রবীণ মিলে প্রায় ৩০০ আলেম পাগড়ি নেবেন বলে জানা গেছে।

জানা যায়, ১৯৫৮ সালে বিশিষ্ট দানবীর হাজি বদিউজ্জামানের দেয়া জমিতে পটিয়ার মুফতী আজিজুল হক রহ. এর হাতে ভিত্তিপ্রস্তর হয় এ ছোট্ট মাদরাসা। ধীরে ধীরে মাওলানা বজলুর রহমান রহ. এর অক্লান্ত শ্রম, চেষ্টা ও কুরবানিতে জামেয়ার রূপ নেয়।

স্থানীয় বিশিষ্ট আলেমে দ্বীন, মাওলানা আবূ মুসা রহ. ও মাওলানা ইদ্রিস রহ. ছিলেন এই মাদরাসার প্রতিষ্ঠাকালীন সহযোগী। প্রতিষ্ঠাকাল থেকেই তারা মাওলানা বজলুর রহমান রহ. এর সাহায্যে এগিয়ে এসেছেন এবং মাদরাসার সার্বিক কল্যাণে ভূমিকা রেখেছেন।

দীর্ঘ ষাটবছর ধরে এ জামেয়া ফেনীর পূর্বাঞ্চলে বিশুদ্ধ দ্বীন প্রচার ও হাজারও আলেমেদ্বীন তৈরিতে অসামান্য ভূমিকা রেখেছে। দীর্ঘ চল্লিশ বছর যাবত এই জামিয়ায় মিশকাত শরীফ ও দীর্ঘ একযুগ থেকে দাওরায়ে হাদিসের বিরতিহীন দরস চালু আছে।

দুই দিন ব্যাপী মহা সম্মেলনে ধর্মপ্রাণ মানুষকে উপস্থিত থাকার আবেদন জানিয়েছেন মাদরাসার মুহতামিম মাওলানা রুহুল আমিন এবং বিশিষ্ট আলেমেদীন মাওলানা ত্বায়্যিব উল্লাহ নাসিম।

বেফাকের অধীনে মক্তব, কাফিয়া ও ইফতার পরীক্ষাকে যেভাবে দেখছেন আলেমরা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ