শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

পাকিস্তান থেকে এবার স্বাধীনতা চায় পাখতুনরাও

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: স্বাধীনতার দাবি জানিয়ে আন্দোলনে উত্তপ্ত পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ। ইসলামাবাদের প্রেস ক্লাবের সামনে জড়ো হয়েছেন হাজারেরও বেশি পাখতুন সম্প্রদায়ের মানুষ। স্বাধীনতা চাই দাবি নিয়ে তাদের বিক্ষোভ অবস্থান ক্রমশ সুর চড়া করছে।

মানবাধিকার লঙ্ঘন হচ্ছে পাকিস্তানের অভ্যন্তরে। নিত্যদিন তাদের হেনস্থার শিকার হতে হয়। এই অভিযোগ তুলে জড়ো হয়েছেন পাখতুনরা। তারা দীর্ঘ মিছিল করেন ইসলামাবাদ শহরে।

ভুয়া পুলিশি সংঘর্ষে মৃত পাখতুন নকিব মাসুদের বিচার চেয়ে সেই বিক্ষোভ আরো জোরালো হয়। চলতি বছরের জানুয়ারির ১৩ তারিখ করাচিতে মাসুদের মৃত্যু হয়।

জঙ্গি গোষ্ঠীর সঙ্গে মাসুদের যোগ রয়েছে বলে অভিযোগ তুলে তাকে গ্রেপ্তার করে পাকিস্তান পুলিশ। লস্কর- এ-জাংভি ও আইএসের সঙ্গে তার যোগাযোগ ছিল বলে পুলিশের অভিযোগ। তবে এই অভিযোগের সত্যতা প্রমাণ করার দাবি জানিয়ে পথে নামেন মাসুদের পরিবার।

পাখুতন কারা?
ব্রিটিশ ভারতের অত্যন্ত উপদ্রুত অঞ্চল ছিল উত্তর-পশ্চিম সীমান্তবর্তী এলাকা। সেই স্থান পরিচিত পাখতুনিস্তান বা পাসতুনিস্তান অঞ্চল হিসেবে। বর্তমানে পাক-আফগান সীমান্তে মিশে আছে এই এলাকা। এখানকার বাসিন্দারা পাঠান হিসেবে পরিচিত। তাঁদের আরো পরিচিতি পাঠান বা পাসতুন ও পাখতুন নামেও৷

উগ্র-সরল এই জাতি নিজেদের জাত্যাভিমানের জন্য সুপরিচিত। পাকিস্তানে বসবাসকারী পাখতুনরা তাদের স্বশাসিত এলাকায় স্বাধীনতা দাবি করছেন দীর্ঘদিন থেকেই।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ