শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

মারকাজুল হুফফাজ সম্মাননা পেলেন ৭ লেখক, শিল্পী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাউসার লাবীব: মারকাজুল হুফফাজ ফাউন্ডেশনের উদ্যোগে ৮ জন গুণি লেখক, শিল্পীকে সম্মাননা দেয়া হয়েছে। টিকাটুলির মারকাজুল হুফফাজ ইন্টারন্যাশনাল মাদরাসা ভবনে আয়োজিত এক সম্মেলনে এ সম্মাননা দেয়া হয়।

লেখালেখি, সঙ্গীত ও হিফজে অনন্য অবদানের জন্য এদের হাতে সম্মাননা তুলে দেয়া হয়।

সম্মাননা পান পীর ইয়েমেনী জামে মসজিদের খতিব মাওলানা ইমরানুল বারী সিরাজী, আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমের নির্বাহী সম্পাদক রোকন রাইয়ান, সবার খবর সম্পাদক আবদুল গাফফার, ইনসাফ টোয়েন্টিফোর ডটকম সম্পাদক সাইয়েদ মাহফুজ খন্দকার, সঙ্গীত শিল্পী মুহাম্মদ বদরুজ্জামান, আরজে মামুন চৌধুরী ও হাফেজা আয়েশা সিদ্দিকা সুহাইমা।

রাজধানীর টিকাটুলির হুফফাজুল কুরআন ইন্টারন্যাশনালে সকাল দশটা থেকে শুরু হওয়া এ সম্মান ও সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মারকাযুল হুফফাজ ইন্টারন্যাশনালের প্রিন্সিপাল হাফেজ মাওলানা কারি সালামাতুল্লাহ।

প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৬ আসনের এমপি বীর মুক্তিযুদ্ধা কাজী ফিরোজ রশীদ ।

মাত্র ছয় বছর আট মাসে হিফজ সম্পন্ন করা আয়েশা সিদ্দিকা সুহাইমাকেও অনুষ্ঠানে বিশেষ সম্মাননা দেয়া হয়।

এছাড়াও অনুষ্ঠানে বিশেষ সম্মাননা স্মারক তুলে দেয়া হয় আদর্শ নারী সম্পাদক মুফতি আবুল হাসান শামসাবাদী, প্রথম আলোর ধর্মীয় উপদেষ্টা শাইখ উসমান গনী ও হাজি ইঞ্জিনিয়ার মুহসিনকে।

মারকাজুল হুফফাজ ইন্টারন্যাশনাল হাফেজদের কল্যাণে নানামুখী কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠানটি সুনামের সঙ্গে শিশুদের কুরআন কারিম শিক্ষা দিয়ে যাচ্ছে। দেশ ও বিদেশে থেকে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ পুরস্কার অর্জন করেছে। ভবিষ্যতে আরও ভালো করতে সবার দোয়া প্রত্যাশা করেছেন এর প্রতিষ্ঠাতা মাওলানা সালামাতুল্লাহ।

নোংরা মাছির বদলে আমরা কেন মৌমাছি হচ্ছি না?


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ