বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশে আসছেন দুই আন্তর্জাতিক ইসলামিক বক্তা ওমরাহ শেষে যুক্তরাজ্যে পৌঁছেছেন মুফতি আবুল হাসান এমপি হজ নিয়ে বিনামূল্যে আল ওয়াসির জুম মিট-আপ ১৫ আগস্ট ফাস্ট ফুডের নেতিবাচক প্রভাব দাম্পত্য জীবনেও পড়তে পারে: মাওলানা তারিক জামিল ৩০০ টাকায় ওমরাহ! গ্যাস-বিদ্যুৎসহ জ্বালানি নিরাপত্তায় সরকার ব্যর্থ: খেলাফত মজলিস পশ্চিমবঙ্গে ১২৭৯টি মসজিদ থেকে মাইক ও লাউড স্পিকার অপসারণ ১৫ আগস্টের জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলন সফল করতে সাভারে মতবিনিময় সভা নেতাকর্মীদের স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতির নির্দেশনা জমিয়তের যুক্তরাষ্ট্রের অস্ত্র ভাণ্ডার নিয়ে তথ্য ফাঁস, ক্ষুব্ধ ট্রাম্পের কড়া বার্তা

রাজধানীর ন্যাম ভবনে এমপি পুত্রের ঝুলন্ত লাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  সাতক্ষীরা-১ আসনের এমপি অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহর ছেলে অনিক আজিজের (৩২) মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর সংসদ সদস্য ভবন (ন্যাম ভবন) থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

জানা গেছে, বাবা এমপি মুস্তফা লুৎফুল্লাহর আজ রোববার সংসদে অধিবেশনে যাওয়ার কথা রয়েছে। সকলে ঢাকাতে পৌঁছে দরজায় ধাক্কা দিয়ে না খুললে এক পর্যায়ে দরজা ভেঙে মরদেহটি দেখতে পায়।

শেরে বাংলানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গণেশ গোপাল বিষয়টি  গনমাধ্যমকে নিশ্চিত করে জানান, শনিবার রাতের যেকোনো সময় তিনি আত্মহত্যা করেছেন।

তিনি বলেন, এমপি সাহেবের ফোন পয়ে আমরা মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। মরদেহ ময়নাতদন্তে সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা করেছে পুলিশ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ