বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশে আসছেন দুই আন্তর্জাতিক ইসলামিক বক্তা ওমরাহ শেষে যুক্তরাজ্যে পৌঁছেছেন মুফতি আবুল হাসান এমপি হজ নিয়ে বিনামূল্যে আল ওয়াসির জুম মিট-আপ ১৫ আগস্ট ফাস্ট ফুডের নেতিবাচক প্রভাব দাম্পত্য জীবনেও পড়তে পারে: মাওলানা তারিক জামিল ৩০০ টাকায় ওমরাহ! গ্যাস-বিদ্যুৎসহ জ্বালানি নিরাপত্তায় সরকার ব্যর্থ: খেলাফত মজলিস পশ্চিমবঙ্গে ১২৭৯টি মসজিদ থেকে মাইক ও লাউড স্পিকার অপসারণ ১৫ আগস্টের জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলন সফল করতে সাভারে মতবিনিময় সভা নেতাকর্মীদের স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতির নির্দেশনা জমিয়তের যুক্তরাষ্ট্রের অস্ত্র ভাণ্ডার নিয়ে তথ্য ফাঁস, ক্ষুব্ধ ট্রাম্পের কড়া বার্তা

‘নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে সরকারকে বাধ্য করা হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপি ৮০ শতাংশ ভোট পাবে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামীতে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে সরকারকে বাধ্য করা হবে বলেও জানান তিনি।

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার বিএনপি আয়োজিত আলোচনা সভায় এ দাবি করেন তিনি।

ফখরুল বলেন, “এই অচলায়তন আমাদের ভেঙে ফেলতে হবে। আর আমরা কোনোমতেই এই গণতন্ত্রবিরোধী শক্তিকে ক্ষমতায় দেখতে চাই না।”

ক্ষমতাসীন আওয়ামী লীগের উদ্দেশে তিনি বলেন, “পদত্যাগ করুন। একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিন। একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করুন এবং তারপরে নির্বাচন দিন শিগগিরই। অন্যথায় বাংলাদেশের মানুষ যারা যুদ্ধ করে স্বাধীনতা নিয়ে এসেছে, যারা যুদ্ধ করে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করেছে, তারা অবশ্যই এই ফ্যাস্টিস্ট, এই অত্যাচারী, এই নির্যাতনকারী সরকারকে বাধ্য করবে জনগণের একটি নির্বাচন দেয়ার জন্য।”

এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ ও ড. খন্দকার মোশাররফ হোসেন দলীয় চেয়ারপারসন খালেদা জিয়াকে মিথ্যা মামলায় হাজিরার নামে হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ