শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বালাগঞ্জে বিকেএমের ওয়ার্ড প্রতিনিধি ও দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত দেশ গড়ার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন খালেদা জিয়া : মির্জা ফখরুল মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবন উদ্বোধন ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার

চিন্তামুক্ত থাকতে প্রিয়নবির শেখানো দোয়া পড়ুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চিন্তা মানুষের অনেক মারাত্মক ব্যাধির কারণ। চিন্তা ও অস্থিরতা মানুষকে চরমভাবে অসুস্থ করে তোলো। চিন্তা ও অস্থিরতার কোনো ওষুধ আজও আবিষ্কৃত হয়নি।

চিকিৎসা বিজ্ঞানে মানুষকে চিন্তা ও অস্থিরতা থেকে বিরত রাখতে ঘুমের উপদেশ দিয়ে থাকে। যদি স্বাভাবিকভাবে ঘুম না আসে তবে ঘুমের ওষুধের মাধ্যমে চিকিৎসা দেয়া হয়।

প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুমিন মুসলমানের জন্য চিন্তামুক্ত থাকার চিকিৎসা দিয়েছেন। মানুষকে মারাত্মক অসুস্থা থেকে হেফাজত করতে চিন্তামুক্ত হওয়ার বিকল্প নেই।

চিন্তা ও অস্থিরতা থেকে মুক্ত থাকতে প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উম্মতের জন্য নসিহত পেশ করেছেন। হাদিসে এসেছে-

হজরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন কোনো চিন্তা-অস্থিরতা বা দুঃখ-কষ্টে পতিত হতেন, তখন তিনি বলতেন-

Doa-Inner

উচ্চারণ : ইয়া হাইয়্যু; ইয়া ক্বাইয়্যুমু; বিরাহমাতিকা আস্তাগিছ।
অর্থ : ‘হে চিরঞ্জীব! হে চিরপ্রতিষ্ঠিত! আপনার রহমত দ্বারা আপনার কাছে সাহায্য চাই।’ (তিরমিজি, মুসতাদরেকে হাকেম, মিশকাত)

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে স্বয়ং প্রিয়নবির এ আমলের মাধ্যমে দুনিয়ার যাবতীয় দুঃশ্চিন্তা ও অস্থিরতা থেকে হেফাজত থাকার তাওফিক দান করুন।

প্রিয়নবির যাবতীয় সুন্নাতের ওপর যথাযথ আমল করার তাওফিক দান করুন। আমিন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ