শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বালাগঞ্জে বিকেএমের ওয়ার্ড প্রতিনিধি ও দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত দেশ গড়ার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন খালেদা জিয়া : মির্জা ফখরুল মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবন উদ্বোধন ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার

`আমাদের দীনদারীর মূল্য যেন মাত্র দুই টাকা না হয়'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শামের বিখ্যাত তাবেয়ী হযরত আব্দুল্লাহ ইবনে মুহায়রীয রহ, যেমন তিনি ইলমের ক্ষেত্রে ছিলেন
বিদগ্ধ তেমনি ছিলেন ইবাদত-বন্দেগীতে। তিনি একদিন এক দোকানে গেলেন কাপড় কিনতে। তখন এক ব্যক্তি দোকানীকে বলল, ভাই! ইনি ইবনে মুহায়রীয, তাঁর সাথে সুন্দরভাবে বেচা-কেনা কর।

অর্থাৎ দাম কিছু কমিয়ে ধর। কথাটি শুনে আব্দুল্লাহ ইবনে মুহায়রীয রাগান্বিত হয়ে গেলেন এবং দ্রুত দোকান ত্যাগ করতে করতে বললেন, ﺇﻧﻤﺎ ﺟﺌﻨﺎ ﻟﻨﺸﺘﺮﻱ ﺑﺪﺭﺍﻫﻤﻨﺎ، ﻟﻴﺲ ﺑﺪﻳﻨﻨﺎ .
'আমি তো আমার দিরহাম দিয়েই ক্রয় করতে এসেছি, দ্বীন দিয়ে নয়।'  (কিতাবুয যুহ্দ, আহমাদ
ইবনে হাম্বল, পৃ. ৩০৯ (২২৪২)

কাকরাইল মসজিদের মাওলানা রবীউল হক দামাত বারাকাতুহুম প্রায় সময় হেদায়েতী বয়ানে উপমা দিয়ে বলেন, ভাই, আমীর সাহেবের দাম দুই টাকা। কীভাবে? আমীর সাহেব কোনো কিছু কিনতে দোকানে যান, জিনিসটার দাম দশ টাকা হলে দোকানদার বলে, আমীর সাহেব সবার কাছে দশ টাকায় বিক্রি করি আপনি দুই টাকা কম দেন। আপনি আট টাকা দিলে হবে।

চিন্তা করলে দেখা যায়, আমরা কতভাবে আমাদের নেক কাজ ও আখেরাতের আমলগুলো দুনিয়ার জন্য ব্যবহার করি। সূত্র: মাসিক আল-কাউসার


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ