আওয়ার ইসলাম: আল্লাহ তায়ালার অশেষ রহমতে আমরা এ ইজতেমায় আসতে পেরেছি। আল্লাহর রাস্তায় আসতে পেরেছি। কেউ যখন আল্লাহর রাস্তায় বের হয়, তখন তার জান, মান, ইজ্জতের দাম আল্লাহর কাছে বেড়ে যায়।
বাড়ি থাকাকালীন একজন মানুষের জানমালের যে দাম, তা থেকে অনেকগুণ বেড়ে যায় আল্লাহর রাস্তায় এলে। হাদিস শরিফে এসেছে, একদিন আল্লাহর রাস্তায় লাগানো, বাড়িতে বসে হাজার দিন ইবাদত করা থেকে উত্তম।
একদিনে যদি হাজার দিন হয়, তাহলে যে চিল্লা লাগায় তার মূল্য কতো? আর যে তিন চিল্লা বা সাল লাগায় তার দাম কতো? আল্লাহর রাস্তায় এক টাকা খরচ করলে সাত লক্ষ টাকা খরচের সাওয়াব। এক রাকাত নামাজে ঊনপঞ্চাশ কোটি রাকাত নামাজের সাওয়াব পাওয়া যায়।
আমরা আল্লাহর রাস্তায় গিয়ে জামাতের ইহতেমাম করবো। পাঁচ ওয়াক্ত নামাজ তাকবিরে উলার সঙ্গে পড়বো। এমনিভাবে সবসময় এসব বিষয়ে যত্নশীল হবো।
এর পাশাপাশি আল্লাহর রাস্তায় বের হওয়ার পর আমরা বেশি বেশি নফল পড়বো, বেশি বেশি তাসবিহ পড়বো। আল্লাহর রাস্তায় বের হলে একটু হবে। কিন্তু এর ফলে আল্লাহ অনেক নেকি দান করবেন। বলা হয়েছে যে আল্লাহার রাস্তায় ঘুমও ইবাদত।
কিন্তু তাবলিগের সাথী ভাইয়েরা তো শুধু ঘুমান না। ঘুমান তো অল্প সময়। বাকি সবই তো দীনের কাজ করেন। গাস্ত করেন, তালিম করেন, জিকির করেন। পাশের ভাইকে একরাম করেন। একটু ভেবে দেখেন, ঘুমালেই যদি নেকি হয়, তাহলে এসব গুরুত্বপূর্ণ আমল করলে কতো নেকি?
এরপর আল্লাহর রাস্তায় বের হওয়ার ক্ষেত্রে নিয়তকে সহিহ করতে হবে। অনেকেই এ নিয়তে তাবলিগে সময় লাগাতে আসে, এখানে সময় লাগলে আল্লাহ আমার রোগ দূর করে দিবেন।
কিংবা বাড়িতে বসে আছি, অবসর সময় নষ্ট না করে একটা চিল্লা লাগিয়ে আসি, একটু ভ্রমণও হবে, আবার চিল্লাও লাগানো হবে। আবার অনেকে বিপদ থেকে রক্ষা পেতে চিল্লা লাগাই।
দেখেন ভাই, আপনি যদি এসব নিয়তে আল্লাহর রাস্তায় বের হন, তাহলে আল্লাহ আপনার এসব আশা পূরণ করতেও পারেন, নাও করতে পারেন। কিন্তু আপনি আল্লাহর পক্ষ থেকে বিন্দু পরিমাণও সাওয়াব পাবেন না।
আমরা যে জন্য নামাজ পড়ি, সে জন্যই আল্লাহর পথে বের হতে হবে। অর্থাৎ আল্লাহর রাজি খুশির জন্য। নিয়তে যদি আমাদের সমস্যা থাকে তাহলে কোনও কিছুই আমাদের কাজে আসবে না।
আমরা আল্লাহর রাস্তায় গিয়ে তিনকাজ করবো, ১. দীন শিখবো। ২. দীনের ওপর চলবো, ৩. দীনের মেহনত করবো।
মেহনত না করলে হবে না। শুধু জানলেই হবে না। যেমন আমরা সবাই জানি, নামাজ ফরজ । অনেকেই আদায় করি না। তাই দীন শিখে তার ওপর মেহনত করবো।
দোস্ত, আল্লাহর রাস্তায় বের হয়ে আমরা প্রথমেই ছয় নাম্বার শিখবো। ছয় নাম্বারই পুরো দীন নয়। তবে এই ছয় নাম্বারের একটা আছর আছে।
আগুণের আছর যেমন পোড়ানো, পানির আছর যেমন ভেজানো, তেমন ছয় নাম্বারেরও আছà¦