শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

ওলামায়ে কেরাম আমাদের মোহসেন, তাদের বক্তব্য আমাদের সংশোধন করবে: সাদ কান্ধলভি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শাহনূর শাহীন: গতকাল শুক্রবার কাকরাইল মসজিদে জুমার নামাজ পড়ান তাবলিগ জামায়াতের দিল্লি নিজামুদ্দিন মারকাজের মুরুব্বী মাওলানা সা’দ কান্ধলভী। নামাজের পূর্বে মাওলানা সা’দ মুসুল্লিদের উদ্দেশ্যে বয়ান পেশ করেন।

বয়ানে মাওলানা সা’দ কান্ধলভী দাবি করেন তিনি তার পূর্বের বক্তব্য থেকে ফিরে এসেছেন। তিনি বলেন, আমাদের কাজ হলো বয়ান করা। বয়ানে অনেক সময় আমাদের ভুল হয়ে যায়।আমি আমার বয়ানের ব্যাপারে ওলামায়ে কেরাম যে ভুলের কথা বলেছেন তার থেকে রুজুর করছি।

কাকরাইল মারকাজে প্রদত্ত মাওলানা সাদ’র বয়ানের ভিডিও আওয়ার ইসলামের হাতে এসেছে। তাতে দেখা যায়, মাওলানা সা’দ বলেছেন, আমি আমার বক্তব্য থেকে আগেও রুজু করেছি এখনো সবার সামনে করছি।

তাবলিগের সাথীদের উদ্দেশ্য করে তিনি বলেন, ওলামায়ে কেরাম আমাদের মোহসেন। তারা যদি কখনো কোনো কারণে আমাদের ভুল ধরেন তাহলে মনে করতে হবে তারা আমাদের উপর ইহসান করছেন।

ওলামায়ে কেরাম যে কথা বলবেন তাতে আমাদের সংশোধন করবে।এজন্য  তাদের কথা মেনে চলতে হবে।

উল্লেখ্য, বিভিন্ন সময় তাবলিগের কারগুজারি বয়ানে মাওলানা সাদ’র বিতর্কিত কিছু বক্তব্যের কারণে দারুল উলুম দেওবন্দ থেকে তাকে প্রথমে সতর্ক কারা হয়। পরে বক্তব্য প্রত্যাহার এবং প্রকাশ্যে ভুলের স্বীকারোক্তির জন্য বলা হয়।

এছাড়াও বিভিন্ন বিষয়ে মতপার্থক্যের জেরে সৃষ্ট দ্বন্ধে মাওলানা ইব্রাহিম দেওলভি নিজামুদ্দিন ছেড়ে চলে যাওয়ার ঘটনায় সমাধানের জন্য মাওলানা সাদকে আহ্বান করা। কিন্তু তিনি যথাযথ পন্থায় তা না করায় ওলামায়ে কেরাম তাকে বয়কট করেন।

বাংলাদেশের ওলামায়ে কেরামও এই সংকট নিরসনের চেষ্টায় দিল্লির নিজামুদ্দিন ও দেওলভ সফর করে সমাধানের চেষ্টা করেন।

সর্বশেষ ওলামায়ে কেরামের সিদ্ধান্ত মোতাবেক ইজমোয় মাওলানা সাদ’র অংশগ্রহণ না করার সিদ্ধান্ত উপেক্ষা করে তিনি বাংলাদেশে আসেন। এ নিয়ে দেশে তুমুল বিক্ষোভের সৃষ্টি হয়।

পরে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের মধ্যস্থতায় মাওলানা সাদ’র ইজতেমায় অংশ না নিয়ে দিল্লি ফিরে যাওয়ার সিদ্ধান্ত হয়। জানা যায়, আগামীকাল শনিবার মাওলানা সা’দ দিল্লি ফিরে যাবেন। শনিবার বেলা ১১টায় তিনি দিল্লির উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করবেন।

শনিবার দিল্লি ফিরে যাচ্ছেন মাওলানা সাদ

আজ ফিরে যাবেন মাওলানা সাদ: মুনাজাত করবেন কে?

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ