মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী

ছেলেকে কুরআনের হাফেজ বানাতে চান ক্রিকেটার তাইজুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সদ্য পুত্রসন্তানের বাবা হয়েছেন ক্রিকেটার তাইজুল ইসলাম। প্রথম সন্তানের বাবা হওয়ার আনন্দের আত্মহারা জাতীয় দলের এই তারকা ক্রিকেটার।

বাবা হিসেবে দায়িত্ব আরও বেড়ে গেলে জাতীয় দলের এই টেস্ট স্পেশালিস্ট বোলারের। এক  সাক্ষাৎকারে নাটোরের এ ক্রিকেটার বলেন, ছেলেকে ক্রিকেটার হিসেবে গড়ে তোলার আগে কুরআনের হাফেজ বানাতে চাই।

প্রশ্ন : আপনাকে অভিনন্দন, সন্তানের বাবা হলেন।

তাইজুল : (হাসি) ধন্যবাদ ভাই।

প্রশ্ন : আপনার অনুভূতি?

তাইজুল : (হাসি) অনুভূতি তো আসলে ওইভাবে বলা যায় না। এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আমার পরিবারের সবাই খুশি।

প্রশ্ন : মা-ছেলে দুইজন ভালো আছে?

তাইজুল : হ্যাঁ, আল্লাহর রহমতে ভালো আছে।

প্রশ্ন : এ জন্যই কি বিসিএলে খেলা হয়নি?

তাইজুল : হ্যাঁ, আগামী মাসে যাব। পরিবারকে এখন কিছু দিন সময় দিতে হবে।

প্রশ্ন : দায়িত্ব আরো বেড়ে গেল?

তাইজুল : হ্যাঁ বলতে পারেন। আগের চেয়ে দায়িত্ব আরও বেড়ে গেল। তার চেয়েও বড় বিষয় হলো বাবা হিসেবে আমার কর্তব্য আমাকে পালন করতে হবে। আগের চেয়ে একটু বেশি সিরিয়াস হতে হবে।

প্রশ্ন : সন্তানকে নিয়ে প্রত্যেক বাবারই স্বপ্ন থাকে। ক্রিকেটার হিসেবে ছেলেকে নিয়ে আপনার স্বপ্ন কি?

তাইজুল : এখন ওইভাবে চিন্তা করিনি। ক্রিকেটার পরের ব্যাপার। আমি চাইছি যে হয়তোবা হাফেজ যদি করা যায়, আল্লাহ যদি রহম করেন। কুরআনের হাফেজ করার ইচ্ছা আছে আরকি। এটা আমার ইচ্ছা আরকি।

আমার ছেলের জন্য দোয়া করবেন। সবার কাছে দোয়া চাই। আমার ছেলে যেন মানুষের মতো মানুষ হতে পারে।

সূত্র: যুগান্তর

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ